সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিতর্কের জবাব দিলেন অনুপম খের

প্রতিনিধি: / ১১৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

নিয়মিত না হলেও বাংলা ছবি দেখেন তিনি। আর সম্প্রতি ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবি ‘বেলা’ দেখে রীতিমতো মুগ্ধ হলেন বলিউড অভিনেতা অনুপম খের। সম্প্রতি কলকাতায় ছবির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গত মাসে নিজের মুক্তিপ্রাপ্ত ছবি ‘তনভীর দ্য গ্রেট’-এর বিশেষ প্রদর্শনী উপলক্ষে কলকাতায় গিয়েছিলেন অনুপম খের। সেই সময়েই খবর পান একই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবি ‘বেলা’। পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়ের পরিচালনায় ঋতুপর্ণা কেমন কাজ করলেন, তা জানার কৌতূহল ছিল তার। কিছুক্ষণ ছবিটি দেখার পর তিনি বলেন, ‘মিনিট পনেরো ছবিটা দেখলাম। নতুন পরিচালক হয়েও বেশ ভালো ছবি বানিয়েছেন অনিলাভ। আমার কিন্তু দেখতে ভালোই লাগছিল। বাংলায় ভালো ভালো কাজ হয়।’ অনুপম খের আরও বলেন, ‘বাংলা ছবির প্রিমিয়ার, হিন্দি ছবির প্রিমিয়ারের থেকে আলাদা নয়। দুই ক্ষেত্রেই নতুন ছবিমুক্তির আনন্দ উদ্যাপন হয়।’ এদিকে, অনুপমের আগামী ছবি ‘দ্য বেঙ্গল ফাইল্স’ ইতোমধ্যেই বিতর্কের শীর্ষে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কৌশলে তা এড়িয়ে যান। হেসে বলেন, ‘ছবি, বিতর্ক- এ সব নিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলতে পারবেন। আমি আমার অভিনীত চরিত্র নিয়ে বলতে পারি। এই ছবিতে দর্শক আমাকে ‘গান্ধীজি’র চরিত্রে দেখবেন।’


এই বিভাগের আরো খবর