সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতে আসছে লিংকিন পার্ক

প্রতিনিধি: / ১২৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

মার্কিন গ্লোবাল রক ব্যান্ড লিংকিন পার্ক। প্রথমবারের মতো ভারতে কনসার্ট করতে আসবে তারা। ব্যান্ডের ফেসবুক পেজ থেকে বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়, আমেরিকান রক ব্যান্ড লিংকিন পার্ক ভারতে তাদের প্রথম পারফর্ম করার জন্য প্রস্তত হচ্ছেন। তারা অংশ নেবেন ললাপালুজা ইন্ডিয়া ২০২৬-এ, যা অনুষ্ঠিত হবে মহালক্ষ্ণী রেসকোর্স, মুম্বাই-এ। এ বিষয়ে ব্যান্ডের সহপ্রতিষ্ঠাতা মাইক শিনোডা বলেন, ‘ভারতে পারফর্ম করার ইচ্ছে আমাদের দীর্ঘদিনের। সেখানে আমাদের ভক্তরা অত্যন্ত উৎসাহী এবং আমরা শেষমেশ আমাদের লাইভ শো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য খুবই আগ্রহী।’ ব্যান্ড লিংকিন পার্ক বর্তমানে গান নিয়ে বিশ্ব ভ্রমণে ব্যস্ত সময় পার করছেন। সব শেষ দলটি আমেরিকার মিনিয়াপোলিস শহরে কনসার্ট করেছে। এছাড়া ২০২৬ সালে তারা বাহরাইন ও দুবাইতে কনসার্ট করবে। যার আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে গেছে।


এই বিভাগের আরো খবর