সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পরীমণির রহস্যময় পোস্ট ফেসবুকে

প্রতিনিধি: / ১৭৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। কখনো প্রেম, কখনো বিয়ে কিংবা বিচ্ছেদ; সব নিয়েই থাকে ভক্তদের মাঝে কৌতূহল। এবারও একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নায়িকার নতুন প্রেমের জল্পনা। গতকাল শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন পরীমণি, যেখানে তাকে কালো সানগ্লাস পরে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই সানগ্লাসটা আমার নয়, কিন্তু সে আমার! সবাইকে শুক্রবারের শুভেচ্ছা।’ আর পরীর এই ক্যাপশন ঘিরেই শুরু হয়েছে ফের জলঘোলা! ‘সে আমার’ বলতে কার কথা বুঝিয়েছেন পরীমণি-তা নিয়ে কৌতূহল ভক্ত-নেটিজেনদের। ভেবেছেন, নতুন করে আবার প্রেমে পড়েছেন পরীমণি! তাই তারা প্রশ্নও করেন, আবার এর জবাবও দেন পরীমণি! মুস্তাকীম মীম নামের একজন মন্তব্যে জানতে চান, ‘হু ইজ হি?’- উত্তরে পরীমণি হেসে লিখেছেন, ‘আপনি।’ আর পরীর এই জবাবেই হাসির প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। অন্য একজন জানতে চান, “আপনার কতজন ‘সে’ লাগে?”জবাবে পরীমণি মজা করে বলেন, ‘আপনি এটা গুনেও শেষ করতে পারবেন না প্রিয়।’ তবে নায়িকার এই রসিকতাপূর্ণ মন্তব্যগুলো বেশ উপভোগ করেছেন অনুরাগীরা। যদিও পরীমণি স্পষ্ট জবাব দেননি-আদতে কার কথা বুঝিয়েছেন পোস্টে। এটাই প্রথমবার নয়। এর আগেও পরীমণি নিজের সম্পর্ক নিয়ে মজার ছলে এমন নানা ইঙ্গিত দিয়েছেন। বর্তমানে পরীমণি তার দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়ে স্বামী ছাড়া জীবনযাপন করছেন। এরই মধ্যে নায়িকার প্রেম নিয়ে নানা গুঞ্জন প্রায়ই শোনা গেছে। কখনও সহকর্মী গোলাম হোসেন, আবার কখনো তরুণ শিল্পী শেখ সাদীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিলো। এরই মধ্যে তার এই নতুন রহস্যময় পোস্ট ভক্তদের মনে আবার প্রশ্ন তুলল।


এই বিভাগের আরো খবর