সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জয়া আবেদনময়ী লুকে ধরা দিলেন

প্রতিনিধি: / ১৩২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

টিভি পর্দায় যেমন শক্তিশালী অভিনয়ে দর্শকদের মন জিতে নেন জয়া আহসান, তেমনি ফ্যাশন সেন্স ও গ্ল্যামারেও তিনি অনন্যা। শুধু পর্দায় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও জয়ার উপস্থিতি ভক্তদের মাঝে সবসময়ই আলোচনার জন্ম দেয়। সম্প্রতি এই তারকার ফটোশুটের একাধিক নতুন ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। যা দেখে ভক্তরাও জয়ার প্রশংসায় মেতেছেন। ছবিগুলোতে দেখা যাচ্ছে, কালো পোশাকের সঙ্গে সোনালি কারুকাজ করা একটি কেপ জ্যাকেট পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন জয়া। সিঁড়ির ধাপে বসে বা হেলান দিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেওয়া প্রতিটি পোজ যেন ভক্তদের জন্য নতুন এক ফ্যাশন স্টেটমেন্ট। তার গায়ে মানানসই কালো হাই হিল, বড় মুক্তার দুল এবং স্টেটমেন্ট আঙটি সাজে এনেছে রাজকীয় ছোঁয়া। হালকা মেকআপ, ন্যুড লিপস্টিক আর ঢেউখেলানো চুলের স্টাইলে এই লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবিগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের শুরু হয়েছে মন্তব্যের ঝড়। ভক্তদের কেউ লিখেছেন, “এ যেন আন্তর্জাতিক মানের ফ্যাশন।” কেউ আবার প্রশংসা করেছেন তার আভিজাত্য আর আত্মবিশ্বাসের। অনেকেই বলছেন, বয়স যেন জয়ার কাছে শুধু একটি সংখ্যা; সময় যতই গড়াচ্ছে, ততই তিনি আরও মোহনীয় হয়ে উঠছেন। উল্লেখ্য, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে জয়া আহসান সমানতালে কাজ করে চলেছেন কলকাতার চলচ্চিত্রেও। অভিনয়ে পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাশাপাশি সীমান্ত পেরিয়েও অর্জন করেছেন জনপ্রিয়তা। শুধু অভিনয় নয়, নতুন নতুন ফ্যাশন স্টেটমেন্টের মাধ্যমে ভক্তদের আলোচনায় থাকেন তিনি। ফলে নতুন এই ফটোশুটের ছবিগুলো প্রকাশ পাওয়ার পর থেকে নেটিজেনদের প্রতিক্রিয়া প্রমাণ করেছে-শুধু অভিনেত্রী হিসেবেই নয়, স্টাইল আইকন হিসেবেও জয়া আহসান সব সময় আলাদা।


এই বিভাগের আরো খবর