সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘সিসিমপুর’ এবার ওটিটিতে বিনামূল্যে দেখা যাচ্ছে

প্রতিনিধি: / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’ প্রথমবারের মত প্রচার হচ্ছে ওটিটিতে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে বিনামূল্যে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানটি। বঙ্গ জানিয়েছে, সিসিমপুরের ১৫তম সিজনের নতুন পর্ব চলে এসেছে বঙ্গতে। হালুম, টুকটুকি, ইকরি আর শিকুর সঙ্গে নতুন সব গল্প দেখাবে এই পর্ব। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিশুর জন্য ‘সিসিমপুরের যাত্রা শুরু হয় ২০০৫ সালে। সিরিজটির হালুম, ইকরি মিকরি, শিকু, টুকটুকি চরিত্রগুলো শিশুদের কাছে অল্পদিনের মধ্যে জনপ্রিয়তা পায়। সিসিমপুর অনুষ্ঠানের মাধ্যমে শিশুকে বর্ণ চেনানো, শব্দ থেকে বর্ণ চিহ্নিত করা, বর্ণ দিয়ে শব্দ মেলানো, শব্দ দিয়ে বাক্য তৈরি করতে সাহায্য করে। চারপাশের পরিবেশ থেকে উপকরণ খুঁজে নিয়ে সেগুলোর মাধ্যমে বর্ণ ও শব্দ চিনতে সাহায্য করে। ভাষা-বর্ণ, গণিত, পরিবেশ ছাড়াও স্বাস্থ্য সুরক্ষার মত মৌলিক বিষয়গুলো শিশুদের বিনোদন ও খেলার ছলে শেখানো হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। এর পাশাপাশি সিসিমপুর জেন্ডার-সমতা, সামাজিক মূল্যবোধ, দেশের শিল্প সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি নানা বিষয় শিশুদের শিখতে সাহায্য করেছে সিসিমপুর।


এই বিভাগের আরো খবর