সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মালাইকা নিজের ফিটনেসের রহস্য জানালেন

প্রতিনিধি: / ১১০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বলিউড মানেই রঙিন আলো, ঝলমলে জীবন আর তারকাদের অদ্ভুত আকর্ষণ। সেই আভিজাত্যের ভিড়েও আলাদা করে নজর কাড়েন মালাইকা আরোরা। বয়সের হিসেবে তিনি এখন ৫২-এর কোঠায়। কিন্তু তাকে দেখে কে বলবে! ফিটনেস আর স্টাইলের দিক দিয়ে যেন ২৫ বছরের তরুণীকেও হার মানান তিনি। এই কারণেই প্রতিনিয়ত আলোচনার কেন্দ্রে থাকেন বলিউডের এই ‘ফিটনেস কুইন’। সোশ্যাল মিডিয়ায় ঝলমলে উপস্থিতির পাশাপাশি মালাইকা তার ব্যক্তিগত জীবন ও ফিটনেস রুটিন শেয়ার করতে কুণ্ঠাবোধ করেন না। অনেকের মনেই প্রশ্ন-এত বয়সেও কীভাবে তিনি এমন তারুণ্য ধরে রেখেছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী সেই রহস্যের পর্দা তুললেন। মালাইকা জানান, প্রতিদিন সকালে তিনি একটি বিশেষ পানীয় পান করেন। রাতে সমান পরিমাণে জিরে, জোয়ান এবং মৌরি শুকনো ভেজে জলে ভিজিয়ে রাখেন। সকালে সেই জল সামান্য ফুটিয়ে তাতে লেবুর রস মিশিয়ে খালি পেটে পান করেন। তিনি দাবি করেন, এই পানীয় তার হজমশক্তি বাড়ায়, শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে এবং ত্বককে টানটান রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, মালাইকার এই পানীয় আসলেই বহুগুণে ভরপুর। জিরে শুধু হজমশক্তি বাড়ায় না, ওজন নিয়ন্ত্রণ ও রক্তে শর্করা কমাতেও সাহায্য করে। জোয়ান দূর করে অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা, আবার মৌরি ভিটামিন ও অ্যান্টিঅঙ্েিডন্ট সমৃদ্ধ হওয়ায় ত্বকের জেল্লা ধরে রাখে। ফলে এই সহজ পানীয় যে কোনো মানুষের জন্য উপকারী হতে পারে-তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রয়োগের আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া জরুরি। শুধু ডায়েট নয়, ফিটনেস ধরে রাখতে মালাইকা নিয়মিত যোগাসন ও শরীরচর্চায় সময় দেন। দীর্ঘদিন ধরে তার নাম ফিটনেস আইকন হিসেবেই পরিচিত। তার টোনড বডি, উজ্জ্বল ত্বক আর আত্মবিশ্বাসী স্টাইল দেখে অনুরাগীরা বিস্মিত হন। অবশ্য মালাইকার ব্যক্তিগত জীবনও আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর তাদের বিচ্ছেদের খবর একসময় ভক্তদের হতাশ করেছিল। তবে জীবনের ঝড়ঝাপ্টা পেরিয়েও নিজের কাজ ও ফিটনেসে অবিচল থেকেছেন তিনি।


এই বিভাগের আরো খবর