সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

থানোস ‘অ্যাভেঞ্জারস: ডুমসডে’তে ফিরছে

প্রতিনিধি: / ১৭৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মার্ভেল স্টুডিওসের পরবর্তী বৃহৎ চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জারস: ডুমসডে’ নিয়ে উত্তেজনার শেষ নেই। ২০২৬ সালের জুলাইয়ে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র পাশাপাশি এই ছবি মার্ভেল ভক্তদের জন্য এক আকর্ষণের কেন্দ্রবিন্দু। তার ভিড়ে এলো নত্নু খবর, জোশ ব্রোলিন নাকি আবার থানোসের চরিত্রে ফিরে আসছেন! থানোস মার্ভেল চলচ্চিত্র ইতিহাসের অন্যতম শক্তিশালী খলনায়ক। তিনি প্রতিটি অ্যাভেঞ্জারকে চ্যালেঞ্জ দিয়েছিলেন এমনভাবে যে টনি স্টার্ক পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করতে হয়েছিল তাকে পরাজিত করতে। এখন প্রশ্ন উঠছে, ‘অ্যাভেঞ্জারস: ডুমসডে’ ছবিতে থানোস কি ফেরত আসবেন? যদিও টনি স্টার্কের হাতে থানোস মহাবিশ্ব থেকে মুছে গেছেন। তবে মার্ভেল স্পয়লার সূত্রে জানা গেল, ‘ডুমসডে’ ছবিতে থানোসের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। যদিও অফিসিয়াল কোনো ঘোষণা নেই এ ব্যাপারে। কিন্তু থানোসের উপস্থিতি নিয়ে গুঞ্জন ইতিমধ্যেই মার্ভেল ভক্তদের মধ্যে আলোড়ন তৈরি করেছে। আরেকটি মজার খবর হলো, ভক্তদের তৈরি একটি ভিডিওতে থানোস ও ডক্টর ডুমের মুখোমুখি দ্বন্দ্ব দেখানো হয়েছে। ভিডিওতে ডুম একক আঘাতে থানোসকে পরাস্ত করছেন। ‘ডুমসডে’ ছবিতে এই ধরণের সংঘর্ষ দেখানোর সম্ভাবনা থাকায় দর্শকদের কৌতূহল বেড়েই চলছে। ডক্টর ডুম এবং থানোসের মুখোমুখি সংঘর্ষ মার্ভেলের সবচেয়ে শক্তিশালী দুটি চরিত্রের শক্তি প্রদর্শনের এক অসাধারণ সুযোগ হতে পারে। সেখানে ডুমকে দেখা যাবে থানোসকে পরাজিত করতে।


এই বিভাগের আরো খবর