সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রিয়াঙ্কার ইনস্টাগ্রামে ফের রহস্যময় পোস্ট

প্রতিনিধি: / ১১৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বলিউড থেকে হলিউড-দুই জগতেই সমান জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার তিনি আলোচনায় এসেছেন নতুন কোনো কাজের জন্য নয়, বরং সোশ্যাল মিডিয়ার রহস্যময় পোস্টের কারণে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘দ্য অফিস’ সিরিজের একটি দৃশ্য শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে লেখা ছিল-“কারও সঙ্গে প্রথম দিন দেখা হলেই বোঝা যায়, এটাই আসলে শেষ দেখা।” এই পোস্ট ঘিরেই জল্পনা শুরু-কার উদ্দেশে এমন মন্তব্য করলেন প্রিয়াঙ্কা? এটাই প্রথম নয়। গত কয়েক দিনে প্রিয়াঙ্কা একের পর এক এমন পোস্ট দিচ্ছেন, যা অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। এর আগে তিনি লিখেছিলেন-“আমি সাধারণত খুবই ভালো এবং বুঝদার মানুষ। কিন্তু কেউ যদি আমাকে অসম্মান করে, তবে আমি তাকে জীবনের বাইরে ফেলে দিতে এক মুহূর্তও দেরি করি না। আমার জীবনে তাই মাত্র তিনজন বন্ধু।” এই পোস্টের সময় বলিউড কিং শাহরুখ খান জাতীয় পুরস্কারের মঞ্চে সম্মানিত হয়েছিলেন। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন, সেই মন্তব্য শাহরুখকে উদ্দেশ করেই করা। আর এখন নতুন পোস্টে ‘শেষ দেখা’র ইঙ্গিত মেলায় গুঞ্জন আরও জোরদার হয়েছে। বলিউডে একসময় প্রিয়াঙ্কা-শাহরুখ খানের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন শোনা যেত। শোনা যায়, গৌরী খানের আপত্তির কারণেই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। সেই সময় থেকেই নাকি ধীরে ধীরে প্রিয়ঙ্কা বলিউড থেকে সরে গিয়ে হলিউডে নিজের ক্যারিয়ার গড়তে শুরু করেন। পরে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সংসারও গড়ে তুলেছেন তিনি। তবে এসব গুঞ্জনের বাইরে এখনো সবচেয়ে বড় প্রশ্ন-প্রিয়াঙ্কা আসলে কাকে উদ্দেশ করে লিখছেন? তার রহস্যময় পোস্টগুলো কি শুধুই মজার রসিকতা, নাকি ব্যক্তিগত জীবনের ইঙ্গিত-তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর আলোচনা।


এই বিভাগের আরো খবর