সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান’ নিয়ে যা বললেন এমা স্টোন

প্রতিনিধি: / ১৩১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান’ সিনেমাটিকে জীবনের সেরা সময় হিসাবে অভিহিত করেছেন হলিউড অভিনেত্রী এমা স্টোন। সম্প্রতি ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। দুবারের অস্কারজয়ী এ অভিনেত্রী ২০১২ এবং ২০১৪ সালে অ্যান্ড্র- গারফিল্ড পরিচালিত সিরিজের দুটি সিনেমার পিটার পার্কারের প্রেমিকা গোয়েন স্ট্যাসির চরিত্রে অভিনয় করেছিলেন। ভোগের সঙ্গে সাক্ষাৎকারের সময় তার কিছু আইকনিক লুক তুলে ধরা হয়। যেখানে ২০১৪ সালে লন্ডনে ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান-২’-এর প্রিমিয়ারে তার একটি ছবি উপস্থাপন করা হয়েছিল। তার পরা হলুদ গাউনটি নিয়ে প্রশংসা করার পর, স্টোন দুটি সুপারহিরো সিনেমায় কাজ করার সময়কার কথাও স্মরণ করেন। তিনি বলেন, ‘স্পাইডারম্যান আমার খুব পছন্দের একটি সিনেমা। ফ্র্যাঞ্চাইজিটিতে কাজ করতে সত্যিই ভালোবাসি। আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের সবাইকে ভালোবাসি।’ এমা আরও বলেন, ‘আমি সেখানে অ্যান্ড্রু গারফিল্ডের দেখা পেয়েছি, স্যালি ফিল্ডের দেখা পেয়েছি, মার্ক ওয়েব অসাধারণ ছিলেন। এটি আমার জীবনের সত্যিই বিশেষ কিছু ছিল।’ সাক্ষাৎকারে জীবনের সেরা সময় কাটানোর পাশাপাশি কিছু কষ্টের কথাও শেয়ার করেছেন এমা। বলেছেন, মায়ের স্তন ক্যানসারের লড়াইয়ের কথা। আরও জানিয়েছেন ‘বুগোনিয়া’ সিনেমা জন্য মাথা ন্যাড়া করার আগে কেঁদেছিলেন অভিনেত্রী। চুল কেটে ফেলার অনুভূতি বর্ণনা করার সময় এমা স্বীকার করেছেন, ‘পৃথিবীতে এর চেয়ে আবেগতাড়িত হওয়ার মতো আর কোনো বিষয় নেই।’ ইয়োর্গোস ল্যান্থিমোসের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘বুগোনিয়া’র জন্য মাথা ন্যাড়া করতে এমা স্টোন আপত্তি করেননি, তবে এ অভিজ্ঞতা তাকে বেশ আবেগপ্রবণ করে তুলেছিল।


এই বিভাগের আরো খবর