সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জ্যাকি চ্যানের মৃত্যুর গুজব নিয়ে যা জানা গেলো

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। আবারও ছড়িয়ে পড়েছে কিংবদন্তি অভিনেতা জ্যাকি চ্যানের মৃত্যুর গুজব। একগুচ্ছ ছবি প্রকাশ করে দাবি করা হচ্ছে, হলিউডের অ্যাকশন কিংবদন্তি জ্যাকি চ্যান মারা গেছেন। সেই পোস্ট ভাইরাল হয়েছে। তবে এসব গুজব সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার বাংলাদেশ। ফেসবুক ও অন্যান্য মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দেখা যায় তিনটি ছবির কোলাজ। একটিতে হাসপাতালে জ্যাকি চ্যান। একটিতে তার কথিত মরদেহ। আরেকটিতে স্বাভাবিক ছবি। এসব ছবি দিয়েই অভিনেতার মৃত্যুর ভুয়া খবর ছড়ানো হয়। রিউমার স্ক্যানারের অনুসন্ধান বলছে, ছবিগুলো ভুয়া এবং বিভ্রান্তিকর। জ্যাকি চ্যানের ‘মরদেহের ছবি’টি আসলে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। হাসপাতালের যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেটিও পুরনো ও ভিন্ন প্রসঙ্গে তোলা। কোন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেই জ্যাকি চ্যানের মৃত্যুর সত্যতা নেই। গুজবটি ছড়ানোর পরে রিউমার স্ক্যানার যখন কিওয়ার্ড সার্চের মাধ্যমে তথ্য যাচাই করে, তখন দেখা যায়, ২০ আগস্ট আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জ্যাকি চ্যানের সুইজারল্যান্ডের লুসানে আইওসির সদর দপ্তর পরিদর্শনের খবর প্রকাশিত হয়। এছাড়াও অলিম্পিকের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১৮ ও ১৯ আগস্টে জ্যাকি চ্যানের উপস্থিতির ভিডিও পাওয়া গেছে। সেখানে তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখা যায়। অন্যদিকে, যে গুজবটি ছড়ানো হয় সেটি ১১ আগস্টে পোস্ট করা। ফলে খুব সহজেই প্রমাণ হয় জ্যাকি চ্যানকে নিয়ে করা মৃত্যুর দাবি একটি সাজানো গুজব।


এই বিভাগের আরো খবর