সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিপাকে পড়লেন শ্রদ্ধা, জানালেন সাহায্যের আবেদন

প্রতিনিধি: / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্প্রতি পড়েছেন এক অদ্ভুত ডিজিটাল বিপাকে। হঠাৎ করেই তার ভেরিফায়েড লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। এরপরেই অভিনেত্রী প্রকাশ্যে সাহায্যের আবেদন জানান। প্রিমিয়াম ও ভেরিফায়েড প্রোফাইল থাকা সত্ত্বেও শ্রদ্ধার একাউন্টকে ‘ফেক’ হিসেবে চিহ্নিত করা হয়। ফলে তা অন্যদের জন্য অদৃশ্য হয়ে যায় এবং তিনি কোনো পেশাগত আপডেট শেয়ার করতে পারছিলেন না। গত শনিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি তুলে ধরেন শ্রদ্ধা। সেখানে তিনি লিখেছেন, ‘প্রিয় লিঙ্কডইন, আমি আমার নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না কারণ আপনাদের মতে এটি নকল। কেউ কি আমাকে সাহায্য করতে পারেন? একাউন্টটি প্রিমিয়াম, ভেরিফায়েড এবং সেটআপ করা, তবুও কেউ দেখতে পাচ্ছে না। আমি আমার উদ্যোক্তা যাত্রা শেয়ার করা শুরু করতে চাই, কিন্তু অ্যাকাউন্ট চালু করাটাই এখন আলাদা এক যাত্রা হয়ে গেছে।’ ধারণা করা হচ্ছে, লিঙ্কডইনের ভেরিফিকেশন বা মডারেশন সিস্টেমের কোনো ত্রুটির কারণে এই বিভ্রাট ঘটেছে। তার উদ্যোক্তা-সংক্রান্ত কার্যক্রম শেয়ার করার উদ্দেশ্যে তৈরি ভেরিফায়েড অ্যাকাউন্টটি ভুলবশত ফ্ল্যাগ হয়ে ব্লক হয়ে যায়। তবে শ্রদ্ধার হাস্যরসাত্মক ভঙ্গির আবেদন ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। তারা সামাজিক মাধ্যমে সমর্থন জানাচ্ছেন এবং পাশে দাঁড়াচ্ছেন অভিনেত্রীর। ডিজিটাল এই জটিলতায় পড়লেও শ্রদ্ধা নিরুৎসাহিত নন; বরং তিনি যত দ্রুত সম্ভব লিঙ্কডইনে তার ব্যবসায়িক যাত্রা ও অভিজ্ঞতা শেয়ার করতে আগ্রহী। এখন পর্যন্ত লিঙ্কডইনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ব্যাখ্যা পাননি শ্রদ্ধা।

 


এই বিভাগের আরো খবর