সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সালমান খান পারিশ্রমিক কমিয়ে দিলেন

প্রতিনিধি: / ১৭৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

প্রায় দেড় দশক ধরে ছোট পর্দার সবচেয়ে আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর প্রাণকেন্দ্র সালমান খান। তবে এবারের মৌসুমে তিনি হাজির হচ্ছেন এক ভিন্ন চমক নিয়ে। শোয়ের ১৯তম আসরে আগের তুলনায় একলাফে প্রায় ১০০ কোটি রুপি কম পারিশ্রমিক নিচ্ছেন বলিউডের ‘ভাইজান’। হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, এবার সপ্তাহান্তে প্রতিটি পর্বের জন্য সালমানের পারিশ্রমিক ধরা হয়েছে ১০ কোটি রুপি। যেহেতু তিনি মাত্র ১৫ সপ্তাহ থাকছেন শোতে, তাঁর মোট আয় দাঁড়াচ্ছে প্রায় ১৫০ কোটি রুপি। অথচ গত মৌসুমে (‘বিগ বস ১৮’) তিনি নিয়েছিলেন প্রায় ২৫০ কোটি, আর তারও আগে পেয়েছিলেন ২০০ কোটি রুপি। জানা গেছে, এবার সম্পূর্ণ মৌসুমে থাকছেন না সালমান। সাড়ে তিন মাস পর অতিথি সঞ্চালকদের হাতে দায়িত্ব তুলে দেবেন তিনি। আলোচনায় আছে ফারাহ খান ও করণ জোহরের নাম, যারা আগেও একাধিকবার সালমানের অনুপস্থিতিতে শো পরিচালনা করেছেন। তাই স্বাভাবিকভাবেই কমেছে তাঁর পারিশ্রমিকও। পুরো মৌসুম করলে আয় হতো আগের মতোই ২৫০ কোটির কাছাকাছি। ‘বিগ বস’ এবারও সাজছে নতুন আয়োজনে। এবারের থিম রাজনীতি ঘিরে, যেখানে দর্শকের মতামতই গেমের গতি ঠিক করবে। অংশ নেবেন ১৮ জন প্রতিযোগী, যাঁদের পরিচয় এখনো গোপন রাখা হয়েছে। জি-হটস্টারে প্রথম সম্প্রচার শেষে দেরিতে তা দেখা যাবে কালার্স টিভিতে। ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন সালমান। প্রকাশিত প্রোমোতে দেখা গেছে নতুনভাবে সাজানো ‘বিগ বস হাউস’।


এই বিভাগের আরো খবর