সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টেইলর সুইফট অ্যালবাম মুক্তির আগেই রেকর্ড গড়লেন

প্রতিনিধি: / ১৯৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

একের পর বিশ্বকে চমকে দিচ্ছেন পপ তারকা টেইলর সুইফট। এবার তার ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ মুক্তি পাবে আগামী ৩ অক্টোবর। এর আগে অ্যালবামটির দুটি ভিনাইল সংস্করণ প্রকাশ করে একটি রেকর্ড দেখতে পেয়েছিলেন গায়িকা। যা মাত্র এক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। এবার তিনি নিয়ে আসছেন অ্যালবামটির কাভার এডিশন ‘বেবি, দ্যাটস শো বিজনেস এডিশন’। সুইফটের ওয়েবস্টোরে জানানো হয়েছে, এ সংস্করণ সরবরাহ শেষ হওয়া পর্যন্ত বিক্রি চলবে। তবে মনে করা হচ্ছে, এ সংস্করণও প্রকাশের পরপরই শেষ হয়ে যাবে। ভিনাইল সংস্করণের প্রচ্ছদও আলোচিত হয়েছে। গত সপ্তাহে মুক্তি পাওয়া সংস্করণটির প্রচ্ছদে কমলা রঙের ঝলমলে ডিস্কে একটি বাথটাবের পাশে সুইফটের শোগার্ল কস্টিউম পরা ছবি দেখা যাচ্ছে। ব্যাপক সাড়া পাওয়ায় ৩ অক্টোবর পুরো অ্যালবাম মুক্তির আগে আরও কয়েকটি ভিনাইল সংস্করণ প্রকাশ করবেন গায়িকা। সুইফট আগেই জানিয়েছিলেন, এই অ্যালবাম তার ব্যক্তিগত জীবন ও প্রায় দুই বছরের ইরাস ট্যুেরর অভিজ্ঞতা উঠে এসেছে। তবে এ অ্যালবামে আগেরটির মতো বোনাস গান থাকবে না। গায়িকা বলেন, ‘এ অ্যালবামে ১২টি গান আছে। এটাই অনেক দিন ধরে বানাতে চেয়েছি। প্রতিটি গানই অপরিহার্য, একটাও বাদ দিলে বা নতুন কিছু যোগ করলে অ্যালবামের ভারসাম্য নষ্ট হবে।’ সুইফটের আগের অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ ২০২৪ সালে প্রকাশিত হয়েছিল; মুক্তির পরেই এটি স্পটিফাইয়ের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া অ্যালবামের রেকর্ড গড়ে।


এই বিভাগের আরো খবর