সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সুবর্ণা গানের জগতে ফিরলেন কানিজ

প্রতিনিধি: / ১৩২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

এক সময়ের তুমুল জনপ্রিয় রক গায়িকা কানিজ সুবর্ণা। রকলিজেন্ড আইয়ুব বাচ্চুর হাত ধরেই গানের ভুবনে আগমন তার। এবি’র সুর-সংগীতে ‘ভালোবাসা মানে’ নামে প্রথম অ্যালবাম প্রকাশ করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই গায়িকাকে। নিয়মিত নতুন গান প্রকাশের পাশাপাশি স্টেজ শোতেও পারফর্ম করতেন তিনি। হঠাৎ করেই গান থেকে দূরে সরে থাকেন আলোচিত এই গায়িকা। বর্তমানে সংগীতসংশ্লিষ্ট কোনো আড্ডায় দেখা মেলে না তার। ২০০৮ সালে ব্যান্ড তারকা হামিন আহমেদকে বিয়ে করেন তিনি। এরপর সংসারেই থিতু হন কানিজ সুবর্ণা। এই তারকা দম্পতির ঘরে রয়েছে সংসারে দুই সন্তান। এবার দীর্ঘ বিরতি ভেঙে নতুন গান দিয়ে আপন ভুবনে ফিরছেন তিনি। গত বুধবার রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ‘জাদু করিয়া’ শিরোনামে নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর কথা লিখেছেন আশিক বন্ধু। সংগীত করেছেন চঞ্চল। গানটি প্রসঙ্গে কানিজ সুবর্ণা বলেন, ‘খুব আনন্দ নিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছি। একদম রিদমিক তালের নাচের মজার গান। ফোক মর্ডান বিটের গানটির ছোট ছোট কথামালায় অত্যন্ত সুন্দর। আশা করছি গানটি গেয়ে যেমন শান্তি পেলাম, ঠিক তেমনি আমার ভক্ত দর্শকরাও গানটি শুনে মুগ্ধ হবেন। ২০২২ সালে কানিজ সুবর্ণার গাওয়া ‘মায়া’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছিল ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। কথা, সুর ও সংগীত করেছিলেন তানভীর তারেক।


এই বিভাগের আরো খবর