সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শাকিব খান চলতি বছরেই নতুন সিনেমা নিয়ে আসছে

প্রতিনিধি: / ১২০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

মাস কয়েক আগে নতুন সিনেমায় যুক্ত হন ঢাকাই মেগাস্টার শাকিব খান। আবু হায়াত মাহমুদ পরিচালিত সেই সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে শোনা যায়। এর মধ্যে আরও এক গুঞ্জন ওঠে, নির্মাতা সাকিব ফাহাদের সিনেমায় থাকছেন শাকিব; যেটি মুক্তি পাওয়ার কথা ছিলো ঈদের আগেই। অবশেষে সেই গুঞ্জনে সিলমোহর দিলেন শাকিব খান; জানা গেলো, চলতি বছরেই নতুন সিনেমা নিয়ে দর্শকের মাঝে হাজির হচ্ছেন মেগাস্টার শাকিব খান। ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সাফল্যের আবহের মাঝেই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। দেড়মাস ধরে যুক্তরাষ্ট্রেই নায়ক। সেখান থেকে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নতুন সিনেমা প্রসঙ্গে কথা বলেন তিনি। শাকিব খান বলেন, ‘ধুমধাম ও অ্যাকশন সিনেমা তো অনেক হয়েছে। এবার একটু ভিন্ন ধরনের গল্পভিত্তিক সিনেমা আনতে চাই। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে এবং কাজও এগোচ্ছে। পরের সিনেমা হচ্ছে সাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’, যা এই ডিসেম্বরে মুক্তির পরিকল্পনায় আছে। এরপর আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স’ মুক্তি পাবে ঈদুল ফিতরে।’ শাকিব খান আরও বলেন, ‘আরও কয়েকটি সিনেমার গল্পের কাজ চলছে। সবকিছু চূড়ান্ত হলে তা জানাতে পারব। প্রতিটি সিনেমার গল্প ও সবকিছু ভিন্ন ধরনের, আর তাছাড়া কিছু চমকপ্রদ খবরও রয়েছে, যা ধীরে ধীরে সবাই জানতে পারবেন।’


এই বিভাগের আরো খবর