সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অন্তর্বাস পরে রাস্তায় নামলেন র‌্যাপার লিল নাস এঙ্কে!

প্রতিনিধি: / ১২৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

গ্র্যামিজয়ী র‌্যাপার লিল নাস এঙ্কে (আসল নাম মন্টেরো লামার হিল) অস্বাভাবিক অবস্থায় লস অ্যাঞ্জেলেসের রাস্তায় পাওয়া গেছে। স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে পরে হাসপাতালে ভর্তি করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ভোর ৫টার কিছু পর ভেনচুরা বুলেভার্ড এলাকায় শুধু অন্তর্বাস ও কাউবয় বুট পরে ঘুরছিলেন এই র‌্যাপার। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, তিনি অসংলগ্নভাবে কথা বলছিলেন, এমনকি মাথায় একটি ট্রাফিক কোণও পরে ছিলেন। মার্কিন বিনোদনভিত্তিক ওয়েবসাইট টিএমজেড ঘটনাটির ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় রাস্তার মাঝখানে হাঁটতে হাঁটতে পথচারীদের উদ্দেশে তিনি বলছেন- ‘আজ রাতে পার্টিতে দেরি কোরো না।’ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এলএপিডি। পুলিশের ভাষ্যমতে, লিল নাস এঙ্ তাদের দিকে ছুটে এলে ধস্তাধস্তি শুরু হয়। এতে এক কর্মকর্তা সামান্য আঘাত পান। পরে তাকে নিয়ন্ত্রণে নিয়ে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ধারণা করছে, অতিরিক্ত মাদক গ্রহণের প্রভাবেই এ আচরণ করেছেন তিনি। ২৬ বছর বয়সী লিল নাস এঙ্ ২০১৯ সালে ‘ওল্ড টাউন রোড’ গান দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান। গানটি টানা ১৯ সপ্তাহ বিলবোর্ড হট ১০০ তালিকার শীর্ষে থেকে রেকর্ড গড়ে। এরপর একে একে প্রকাশ করেন আরও কয়েকটি হিট গান।


এই বিভাগের আরো খবর