সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অরল্যান্ডো ব্লুম নতুন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান মুভি নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ নতুন করে শুরু হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর এই রিবুটে পুরো পুরোনো দলকে আবার একসঙ্গে দেখতে চান অভিনেতা অরল্যান্ডো ব্লুম। সিরিজে উইল টার্নার চরিত্রে অভিনয় করা অরল্যান্ডো সম্প্রতি ফ্যান এঙ্পো শিকাগোতে বলেন, ‘সবকিছুই লেখার ওপর নির্ভর করে। স্ক্রিপ্টটা যদি ভালো হয়, আমি অবশ্যই চাই সবাই ফিরে আসুক। আমি মনে করি, সবাইকে ফিরিয়ে আনাই হবে আসল সাফল্যের উপায়।’ তিনি যোগ করেন, ‘আমার দৃষ্টিভঙ্গি হলো স্ক্রিপ্টটা যদি দুর্দান্ত হয় এবং যদি সবাই ফিরে আসে তাহলে সেটা হবে পুরোপুরি একসাথে ঝাঁপ দেওয়ার মতো! সবাই রাজি থাকলে, এটা সম্ভব। দর্শকও উপভোগ করবেন।’ জেরি ব্রাকহেইমারের প্রযোজনায় নির্মিত এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে পরিচিত মুখ অবশ্যই জনি ডেপের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। তবে অরল্যান্ডো ব্লুম ও কেইরা নাইটলির এলিজাবেথ সোয়ান চরিত্রটিও দর্শকের কাছে দারুণ জনপ্রিয়। তারা প্রথম তিনটি ছবিতে ছিলেন (২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত) এবং পরে ২০১৭ সালের ‘ডেড মেন টেল নো টেলস’-এ আবার দেখা যায় তাদের। কেবলমাত্র ২০১১ সালের ‘অন স্ট্রেঞ্জার টাইডস’-এ ছিলেন না তারা। তবে কেইরা নাইটলি ইতোমধ্যে জানিয়েছেন, তিনি আর ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে চান না। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই ধরনের ছবির কাজে পরিশ্রম ও সময় বেশি লেগে যায়।’ এদিকে গত মে মাসে জানা যায়, লেখক জেফ ন্যাথানসন নতুন করে রিবুটের স্ক্রিপ্ট লিখছেন। একই সঙ্গে ক্রিস্টিনা হডসন লিখছেন আরেকটি আলাদা স্পিন-অফ। সেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকবেন মারগট রবি। অরল্যান্ডো ব্লুম বলেন, ‘এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এটা আবার শুরু করা যায়। একজন নারী চরিত্রকে এনে জ্যাক স্প্যারোর মতো একটা ভাব তৈরি করা এটা কি সম্ভব? আমি নিশ্চিত না। এখনো সিদ্ধান্ত হয়নি কোন পথটি অবলম্বন করা হবে।’ স্ক্রিপ্ট ভালো হলে জনি ডেপ ফিরতে পারেন বলে প্রযোজক ব্রাকহেইমার অবশ্য আশাবাদী।


এই বিভাগের আরো খবর