সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আলিয়া কটাক্ষের মুখে পড়লেন

প্রতিনিধি: / ১৬১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বলিউড সেনসেশন আলিয়া ভাট খবরের শিরোনাম হয়ে এলেন। তবে কোনো নতুন সিনেমা কিংবা ব্যক্তিজীবন নিয়ে নয়, একটি সংস্থার পক্ষ হয়ে মাদকবিরোধী বক্তব্য দেওয়ায়। ‘নেশামুক্ত ভারত’ গড়তে এনসিবি নামের একটি সংস্থার পক্ষ থেকে জনস্বার্থমূলক ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যায় আলিয়া ভাটকে। সেই ভিডিওটি প্রকাশ করা হয় সংস্থাটির পেজ থেকেই। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে অভিনেত্রী দর্শকদের বিশেষভাবে অনুরোধ করেছেন অনলাইনে গিয়ে ‘ই-প্লেজ’ নিয়ে মাদকবিরোধী শপথ নিতে। ৩০ সেকেন্ডের সেই ভিডিওতে আলিয়া বলেন, আমি আলিয়া ভাট। আজ আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই মাদকাসক্তির মতো একটি গুরুতর সমস্যা নিয়ে। তিনি বলেন, এটি শুধু আমাদের জীবন নয়, আমাদের সমাজ ও দেশকেও হুমকির মুখে ফেলছে। তাই আসুন, আমরা সবাই মিলে মাদকবিরোধী এ অভিযানে এনসিবিকে সমর্থন করি। আর বলি- মাদককে না বলুন। ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরেই শুরু হয় নেটিজেনদের মাঝে সমালোচনা। কমেন্টে কটাক্ষ এতটাই বেড়ে যায় যে, এনসিবি শেষ পর্যন্ত কমেন্ট সেকশন বন্ধ করে দিতে বাধ্য হয়। এক নেটিজেন আলিয়ার উদ্দেশে লিখেছেন- ওর পুরো পরিবারই তো মাদকাসক্ত, চোরকেই পাহারাদার বানানো হলো। আরেক নেটিজেন লিখেছেন, এরা নিজেরাই হাতেকলমে শিক্ষার থেকে জানে। ক্লায়েন্ট বেশি আনলে ডিসকাউন্ট পাওয়া যায়।


এই বিভাগের আরো খবর