সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্যারন স্টোন ক্ষোভ ঝাড়লেন

প্রতিনিধি: / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘বেসিক ইনস্টিংক্ট’। এ ছবিতে অভিনয় করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন শ্যারন স্টোন। সুপারহিট ছবিটির রিবুট তৈরির ঘোষণা দিয়েছে আমাজন এমজিএম স্টুডিও ও মূল ছবির চিত্রনাট্যকার জো এস্তেরহাস। তবে ছবির কিংবদন্তি নায়িকা শ্যারন স্টোন এতে ফিরছেন এমন সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সম্প্রতি টুডে অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘যা খুশি করেন, শুভকামনা!’ তিনি বুঝিয়ে দিয়েছেন প্রজেক্টটি নিয়ে আগ্রহ নেই তার। বরং বিরক্ত তিনি। অভিনেত্রী বলেন, ‘আমি যে ছবিতে ছিলাম যদি এর পরিণতি সেরকম হয়, তাহলে শুধু বলতে পারি আমি জানি না কেন আপনারা আবার এটি বানাবেন। তবে যদি সত্যি তাই করতে চান, করুন। শুভকামনা।’ এখানে তিনি ইঙ্গিত দেন ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেসিক ইনস্টিংক্ট ২’ ছবির দিকে। সেটি বঙ্ অফিসে ব্যর্থ হয়। সমালোচকদের কাছ থেকেও তীব্র সমালোচনা পায়। সেজন্যই স্টোন চান না নতুন কিছু করে একটি সফল কাজকে বারবার সমালোচিত করতে। কথোপকথনের এক পর্যায়ে অনুষ্ঠান সঞ্চালক ক্রেইগ মেলভিন তার স্পষ্টভাষিতা দেখে বিস্ময় প্রকাশ করলে স্টোন বলেন, তিনি আর অন্যের ভাবনার তোয়াক্কা করেন না। তার ভাষ্য, ‘আমি এমন এক পর্যায়ে আছি যেখানে আমি একবার অবসর নিয়েছি, কয়েকবার মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছি। এখন আর কী করবে? আমাকে আবার মেরে ফেলবে? তবে চেষ্টা করুক।’ ১৯৯২ সালে পল ভেরহোভেন পরিচালিত ‘বেসিক ইনস্টিংক্ট’ মুক্তি পায়। থ্রিলার ঘরানার এই ছবিতে মাইকেল ডগলাস অভিনয় করেন এক গোয়েন্দার চরিত্রে আর স্টোন ছিলেন লেখিকা ক্যাথরিন ট্রামেল চরিত্রে। এই চরিত্রটি হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন। ছবিটি বিশ্বব্যাপী ৩৫২.৯ কোটি ডলার আয় করে সে বছরের চতুর্থ সর্বোচ্চ আয়ের চলচ্চিত্রে পরিণত হয়। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেসিক ইনস্টিংক্ট ২’। তাই এ সিনেমা নিয়ে কোনো নতুন আয়োজন চান না শ্যারন স্টোন।


এই বিভাগের আরো খবর