সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টালিউড তারকা অনুষা সুইমস্যুেট উষ্ণতা ছড়ালেন

প্রতিনিধি: / ১২৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বিনোদন: টালিউডের জনপ্রিয় তরুণ অভিনেত্রী অনুষা বিশ্বনাথন আবারও ভক্তদের আলোচনার কেন্দ্রে। অভিনয়ের পাশাপাশি তার বোল্ড ও স্টাইলিশ উপস্থিতি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সম্প্রতি কালো রঙের মনোকিনি পরে পুলের ধারে তোলা একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। কখনও সানগ্লাস পরে, কখনও খোলা চুলে, আবার কখনও পুলের জলে খেলে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন অনুষা। পোস্টটি শেয়ার হতেই নেটদুনিয়ায় ঝড় তোলে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিগুলোর ক্যাপশনে অনুষা লেখেন- “তোমরা কী এটার জন্য প্রস্তুত?”। সঙ্গে যোগ করেন কালো হার্ট, ডলফিন, লাল হার্ট এবং সূর্যের ইমোজি। এই ফটোশুটের ছবি তুলেছেন অভিনেত্রীর চর্চিত প্রেমিক, অভিনেতা ও পরিচালক আদিত্য সেনগুপ্ত। ক্যাপশনের শেষে অনুষা ব্যবহার করেছেন হ্যাশট্যাগ গ্রীষ্মের ভালোবাসা। শোবিজ অঙ্গনে অনুষা ও আদিত্যর সম্পর্ক ইতিমধ্যেই বেশ আলোচনার বিষয়। টালিপাড়ায় জোর গুঞ্জন চলছে, খুব শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসতে পারেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি এ তারকা জুটির পক্ষ থেকে। অভিনয় ক্যারিয়ারে অনুষা আলোচনায় আসেন ওয়াটারবটল, ডু নট ডিস্টার্ব এবং দ্য নাইটওয়াচম্যান ছবির মাধ্যমে। এরপর ধনঞ্জয়, জেনারেশন আমি ও বরুণবাবুর বন্ধুসহ আরও বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করে জায়গা করে নিয়েছেন তরুণ দর্শকের মনে। বর্তমানে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স করছেন। তারকা খ্যাতির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বোল্ড ফটোশুট ও খোলামেলা স্টাইলের কারণে অনুষা তরুণ প্রজন্মের কাছে এক বিশেষ ফ্যাশন আইকন হিসেবেও পরিচিতি পেয়েছেন।


এই বিভাগের আরো খবর