সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইংরেজি সিনেমা ‘ডট’ ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে

প্রতিনিধি: / ১৯৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বিনোদন: বাংলাদেশি চলচ্চিত্র জগতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ইংরেজি ভাষায় নির্মিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ডট। বড়ুয়া সুনন্দা কাঁকনের পরিচালনায় তৈরি এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। কুমিল্লার তিতাস উপজেলায় শুটিং করা এ ছবিটি প্রযোজনা করেছে তরী মিডিয়া লিমিটেড। প্রযোজক হিসেবে ছিলেন বড়ুয়া মনোজিত ধীমন ও মোহাম্মদ দেলোয়ার হোসেন। সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়া যায় গত রোববার। প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানান, আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছানোর লক্ষ্যেই ছবিটি ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। তবে দেশীয় দর্শকদের জন্য রাখা হয়েছে বাংলা সাবটাইটেল। দুই ঘণ্টা আট মিনিট দৈর্ঘ্যরে এ ছবিতে অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার ও মিষ্টি মনি। পরিচালক বড়ুয়া সুনন্দা কাঁকন সিনেমার গল্প নিয়েই সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী। তিনি বলেন, “ডট-এর আসল শক্তি এর গল্প। এটি গল্প-নির্ভর একটি চলচ্চিত্র।” বাংলাদেশে সাধারণত বাংলা ভাষার চলচ্চিত্র প্রাধান্য পেলেও, ইংরেজি ভাষায় নির্মিত ডট স্থানীয় দর্শকের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে দেশীয় চলচ্চিত্রশিল্পে এটি এক নতুন পরীক্ষামূলক পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে।


এই বিভাগের আরো খবর