সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বক্স অফিসে দাপট রজনীকান্তের ‘কুলি’র, ছন্দপতনে ‘ওয়ার ২’

প্রতিনিধি: / ১২৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বিনোদন: বলিউড বঙ্ অফিস এখন জমজমাট প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর। একদিকে লোকেশ কানাগমনি পরিচালিত রজনীকান্তের ‘কুলি’, অন্যদিকে সিদ্ধার্থ আনন্দের বহুল প্রতীক্ষিত ‘ওয়ার ২’, যেখানে অভিনয় করেছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। মুক্তির প্রথম সপ্তাহেই দু’টি ছবিই আলোচনায় এলেও গতি ও ধারাবাহিকতায় এগিয়ে রয়েছে ‘কুলি’। ‘কুলি’ মুক্তির পর মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী আয় ছুঁয়েছে ৩০০ কোটি রুপি, আর পাঁচ দিনের মাথায় তা পৌঁছে গেছে প্রায় ৩৫০ কোটিতে। ভারতে প্রথম পাঁচ দিনে ছবিটির আয় দাঁড়িয়েছে ২০৬.৫ কোটি রুপি। ষষ্ঠ দিনে আরও ১.৪ কোটি যোগ হয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২০৭.৯ কোটিতে। দ্রুততার সঙ্গে এগিয়ে গিয়ে এই সিনেমা ২০২৫ সালের ভারতের বাজারে সবচেয়ে দ্রুত ২০০ কোটি ছোঁয়া প্রজেক্ট হিসেবে নতুন রেকর্ড গড়েছে। বর্তমানে ছবিটি দ্রুতই ৪০০ কোটি’র পথে এগোচ্ছে। অন্যদিকে ‘ওয়ার ২’ শুরুটা করেছে দুর্দান্ত। প্রথম দিনেই ভারতে আয় করেছে ৫২ কোটি রুপি, যা এ বছর বলিউডে অন্যতম বড় ওপেনিং হিসেবে চিহ্নিত। মাত্র চার দিনের মাথায় আয় দাঁড়ায় ১৭৬ কোটিতে। তবে সোমবার (১৮ আগস্ট) হঠাৎ করেই এর গতিতে ভাটা পড়ে। সেদিনের আয় নেমে আসে মাত্র ৮.৫ কোটিতে, যা আগের দিনের তুলনায় প্রায় ৭৫ শতাংশ কম। প্রথম পাঁচ দিনে ছবিটির ভারতে আয় দাঁড়ায় ১৮৩.২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২৬৮ থেকে ৩০০ কোটির মধ্যে। পরিসংখ্যান বলছে, ‘কুলি’ ধারাবাহিকভাবে নতুন রেকর্ড তৈরি করে এগোচ্ছে, আর ‘ওয়ার ২’ বড় সূচনা করেও ভারতের বাজারে সেই গতি ধরে রাখতে পারছে না। ফলে বলিউড বঙ্ অফিসে এখন রজনীকান্তই বাজিমাত করছেন, আর প্রতিদ্বন্দ্বী হৃতিক-জুনিয়র এনটিআরকে ছাপিয়ে যাচ্ছেন ধাপে ধাপে।


এই বিভাগের আরো খবর