সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ম্যাথিউ পেরির মৃত্যুর দায় স্বীকার করলেন জাসভিন সাংহা

প্রতিনিধি: / ১৪০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

সিচুয়েশন কমেডি ‘ফ্রেন্ডস’ অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যুর জন্য যে মাদক দায়ী, তা বিক্রির দায় স্বীকার করেছেন ‘ক্যাটামিন কুইন’ নামে পরিচিতি পাওয়া জাসভিন সাংহা। মার্কিন বিচার বিভাগের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ৪২ বছর বয়সি জাসভিন সাংহা লস অ্যাঞ্জেলেসের আদালতে পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করে নিচ্ছেন, যার একটি হল অতিরিক্ত পরিমাণ ক্যাটামিন মাদক বিক্রি, যা শেষ পর্যন্ত পেরির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ব্রিটিশ-আমেরিকান সাংহার বিরুদ্ধে মোটাদাগে নয়টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল। সরকারি কৌঁসুলিরা তার লস অ্যাঞ্জেলেসের বাড়িকে ‘মাদক বিক্রির সাম্রাজ্য’ বলে বর্ণনা করেন। সেখানে এক অভিযানে বিপুল পরিমাণ ক্যাটামিন পাওয়া যায়। ২০২৩ সালের অক্টোবরে লস অ্যাঞ্জেলেসে ম্যাথিউ পেরির বাড়ির পেছনে উঠানের জাকুজিতে তার মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তে জানা যায়, অতিরিক্ত মাত্রার ক্যাটামিন তার মৃত্যুর কারণ। সাংহা, চিকিৎসক ও পেরির সহকারীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ, তারা অভিনেতার আসক্তিকে কাজে লাগিয়ে ক্যাটামিন সরবরাহ করে মুনাফা করেছেন এবং পরিণামে তার মৃত্যু ঘটিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ক্যাটামিন বিক্রেতা ডা. সালভাদর প্লাসেনসিয়া ও ডা. মার্ক চাভেজ; পেরির সহকারী কেনেথ ইওয়ামাসা, যিনি ক্যাটামিন কিনতে ও গ্রহণ করতে সহায়তা করতেন এবং এরিক ফ্লেমিং, যিনি সাংহার কাছ থেকে ক্যাটামিন নিয়ে পেরির কাছে বেচতেন। বিবিসি লিখেছে, পাঁচজনই মামলায় আনা অভিযোগের দায় স্বীকার করতে রাজি হয়েছেন। সাংহার বিচার ইতোমধ্যে কয়েকবার পিছিয়েছে। আগামী মাসে বিচার শুরুর নতুন তারিখ পড়েছে। ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তির অংশ হিসেবে তিনি শিগগিরই আদালতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করবেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) বলছে, ক্যাটামিন হল এক ধরনের অ্যানেসথেটিক, যার কিছু বিভ্রম সৃষ্টিকারী প্রভাব রয়েছে। এটি দৃষ্টিশক্তি ও শ্রবণের অনুভূতিতে প্রভাব ফেলে এবং ব্যবহারকারীকে তার পরিবেশ থেকে বিচ্ছিন্নতার এবং নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি দেয়।


এই বিভাগের আরো খবর