সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমি অস্কারের জন্য অভিনয় করি না: ডেনজেল

প্রতিনিধি: / ১২১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

দুইবারের অস্কারজয়ী হলিউড তারকা ডেনজেল ওয়াশিংটন। ক্যারিয়ারে অনেক আলোচিত ও প্রশংসিত চরিত্রে তিনি অভিনয় করেছেন। পেয়েছেন নানা পুরস্কার ও স্বীকৃতি। তবে এসব পুরস্কার নিয়ে খুব একটা ভাবেন না তিনি। ততোটা গুরুত্বও দেন না। এবার এ নিয়ে মুখ খুললেন ডেনজেল নিজেই। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অস্কারই কেবল নয়, কোনো পুরস্কার নিয়েই তার কোনো আগ্রহ নেই। তার ভাষায়, জীবনের শেষ দিনে এসব পুরস্কার কোনো কাজে আসবে না। সম্প্রতি ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ সিনেমার প্রচারণায় এক সাক্ষাৎকারে ওয়াশিংটন বলেন, ‘আমি অস্কারের জন্য অভিনয় করি না। এসব নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। বহু বছর ধরে কাজ করছি। কখনো এমন হয়েছে, জিতেছি অথচ জেতা উচিত ছিল না। আবার কখনো হারিয়েছি অথচ জেতা উচিত ছিল। মানুষ পুরস্কার দেয়। কিন্তু সত্যিকারের পুরস্কৃত করের ঈশ্বর।’ তিনি আরও বলেন, ‘আমাকে প্রায়ই জিজ্ঞাসা করা হয় অস্কারগুলো কোথায় রাখি। আমি বলি, অন্যটার পাশে। এটা অহংকার নয়, সত্যি বলছি। জীবনের শেষ দিনে এগুলো আমাকে একটুও উপকার দেবে না।’ এ বছরের শুরুর দিকে ‘গ্ল্যাডিয়েটর ২’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন না পাওয়া নিয়ে অনেকে তাকে ‘অস্কার স্নাব’ বলেছেন। কিন্তু ওয়াশিংটন তাতে বিন্দুমাত্র বিচলিত নন। তিনি মজা করে বলেন, ‘আপনি কি মজা করছেন? আহা! আমি খুব মন খারাপ করেছি! আমি খুশি যারা মনোনয়ন পেয়েছে। আর আমি যা করছি তাতেই খুশি।’ অস্কার নিয়ে অতিরিক্ত আগ্রহ না দেখানো তার দীর্ঘদিনের অভ্যাস। তার ‘ট্রেইনিং ডে’ ছবির সহ-অভিনেতা ইথান হক একবার জানান, অস্কার আসরে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার হারানোর পর ওয়াশিংটন তাকে বলেছিলেন, ‘হারাটাই ভালো হয়েছে। তুমি কোনো পুরস্কারকে উঁচু না করে বরং তোমার কারণে পুরস্কারের মর্যাদা উঁচু হচ্ছে।’


এই বিভাগের আরো খবর