সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খুব দেরি হওয়ার আগেই গাজায় যান: ম্যাডোনা

প্রতিনিধি: / ১২১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ফিলিস্তিনের গাজায় গিয়ে শিশুদের রক্ষার জন্য পোপ লিও’র প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা। তিনি বলেন, ‘দয়া করে গাজায় যান এবং দেরি হওয়ার আগেই আলো ছড়িয়ে দিন শিশুদের মাঝে।’ গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান পপ তারকা। তার ছেলে রকো’র জন্মদিন উপলক্ষে ম্যাডোনা বলেন, ‘একজন মা হিসেবে তাদের যন্ত্রণা দেখতে পারি না। পৃথিবীর সব শিশু আমাদের সবার সন্তান।’ ইনস্টাগ্রামে দেয়া ওই পোস্টে পোপকে গাজা সফরে যাওয়ার অনুরোধ করেন মার্কিন এই সঙ্গীতশিল্পী। আরও দেরি হওয়ার আগেই যেন গাজায় যান তিনি এবং উপত্যকার শিশুদের কাছে আলো পৌঁছে দেন তার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনি আমাদের মধ্যে একমাত্র যিনি গাজায় প্রবেশ করতে বাধা পাবেন না।’ গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যাচ্ছেন ম্যাডোনা। এর আগে, একাধিকবার মঞ্চে আবেগঘন মন্তব্য করতেও শোনা যায় তাকে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। দখলদারদের নিষ্ঠুরতায় প্রায় ৬১,৫০০ জনের মৃত্যু হয়েছে। এই সামরিক অভিযান গাজার অবস্থা বিধ্বস্ত করেছে এবং সেখানে অভূতপূর্ব খাদ্য সংকট সৃষ্টি করেছে।


এই বিভাগের আরো খবর