সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টেইলর সুইফট নতুন অ্যালবামের ঘোষণা দিলেন

প্রতিনিধি: / ১৩৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

সুপারস্টার টেইলর সুইফট নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার ঘোষণা দিয়ে এ শিল্পী জানান নতুন অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব এ শোগার্ল।’ অ্যালবামটি প্রকাশ পেলে এটি হবে সুইফটের ১২তম অ্যালবাম। খবর রয়টার্সের। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানিয়েছে, ১৪টি গ্রামি জেতা মার্কিন শিল্পী সুইফট চলতি বছরে তিনটি অ্যালবাম প্রকাশ করেছে। আর দ্য লাইফ অব এ শোগার্ল প্রকাশিত হলে এটি হবে বছরে তার চতুর্থ অ্যালবাম। যুক্তরাষ্ট্রের ফুটবলার ট্রাভিস কেলসে ও তার ভাই জ্যাসন কেলসের সঙ্গে এক পডকাস্টে নতুন অ্যালবামের কথা জানান সুইফট। দীর্ঘদিন ধরে ট্রাভিসের সঙ্গে প্রেম করছেন এ সংগীতশিল্পী। নিউ হাউটস নামের পডকাস্টটির কিছু অংশ সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে প্রকাশ পেয়েছে। এতে সুইফটকে বলতে শোনা যায়, ‘এটি আমার নতুন অ্যালবাম, দ্য লাই অব এ শোগার্ল। ’ পুরো পডকাস্টটি গ্রিনিচ মান অনুযায়ী সময় ১১০০-তে প্রকাশ করা হবে। টেইলর সুইফটের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, নতুন অ্যালবামের আনুষ্ঠানিক মুক্তির তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। নতুন অ্যালবামটি প্রি-বুক করা যাবে। ভিনাইল ভার্সনের দাম পড়বে ৩০ মার্কিন ডলান। আর ক্যাসেট ভার্সনের ২০ ডলার এবং সিডি ও পোস্টারসহ দাম পড়বে ১৩ ডলার। রয়টার্স বলছে, টেইলর সুইফটের সবশেষ অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ এর মুক্তির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে দুই দশমিক ৬১ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। বিলবোর্ড বলছে, এটি কোনো অ্যালবামের জন্য ইতিহাসের সবচেয়ে বড় স্ট্রিমিং সপ্তাহ এবং আধুনিক যুগে ভিনাইল অ্যালবামের সবচেয়ে বড় বিক্রির সপ্তাহ।


এই বিভাগের আরো খবর