সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বড় পর্দায় ফিরছেন অ্যাঞ্জেলিনা জোলি

প্রতিনিধি: / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি অনেকদিন হয় সিনেমায় নেই। সেই বিরতি কাটিয়ে তিনি ফিরে আসছেন আবারও বড় পর্দায়। নতুন গুপ্তচর থ্রিলার ‘দ্য ইনিশিয়েটিভ’ সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন জোলির পুরোনো সঙ্গী ডগ লাইমান। এর আগে এই নির্মাতার সঙ্গে জোলি জনপ্রিয় ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমায় কাজ করেছিলেন। সেই সিনেমা বঙ্ অফিসে যেমন সাড়া ফেলেছিল তেমনি সেটি পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। বলা যায়, এটি জোলির ক্যারিয়ারের মাইলফলক সিনেমার একটি। আবারও তাই সেই পরিচালকের সিনেমায় জোলির যুক্ত হওয়ায় উচ্ছ্বসিত তার ভক্তরা। তাদের প্রত্যাশা, নতুন যাত্রাতেও সাফল্য পাবেন এই পরিচালক-অভিনেত্রী জুটি। ‘দ্য ইনিশিয়েটিভ’ সিনেমার চিত্রনাট্য লিখছেন এফ. স্কট ফ্রেজিয়ার। গল্পের বিস্তারিত এখনো গোপন রাখা হলেও জানা গেছে, এই সিনেমার মাধ্যমে জোলি ফিরবেন ‘সাল্ট’, ‘দ্য ট্যুরিস্ট’ ও ‘ওয়ান্টেড’র সেই স্টাইলিশ অ্যাকশন ঘরানায়। এই ছবিগুলোই অভিনেত্রীকে বঙ্ অফিসে শীর্ষ তারকাদের কাতারে তুলেছিল। ‘গার্ল, ইন্টারাপটেড’ ছবিতে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর অস্কারজয়ী জোলি সম্প্রতি প্রশংসিত হয়েছেন ‘মারিয়া’ ছবিতে মারিয়া ক্যালাস চরিত্রে অভিনয়ের জন্য। সামনে মুক্তি পাবে তার অভিনীত ও প্রযোজিত দ্বিভাষিক নাট্যধর্মী ছবি ‘ক্যুচার’ এবং ‘অ্যানশাস পিপল’-এর চলচ্চিত্র রূপ। পরিচালনাতেও সক্রিয় জোলি নির্মাণ করছেন ‘উইদআউট ব্লাড’ নামের সিনেমা। এতে অভিনয় করছেন সালমা হায়েক ও ডেমিয়ান বিচির।


এই বিভাগের আরো খবর