সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাসপাদোরিকে দলে ভেড়ালো অ্যাতলেতিকো

প্রতিনিধি: / ১৭২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

সামনেই নতুন মৌসুম। তার আগে দল বদলের উইন্ডোতে এবার ইউরো জয়ী ইতালিয়ান ফরোয়ার্ড জিয়াকোমো রাসপাদোরিকে দলে ভিড়িয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি থেকে স্প্যানিশ ক্লাবটি তাকে ৫ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে। ২০২৩ সালেও নাপোলির হয়ে স্কুদেত্তো জিতেছেন রাসপাদোরি। তারকা এই ফরোয়ার্ড ২০ মিলিয়ন ইউরোয় স্প্যানিশ ক্লাবকে বেছে নিয়েছেন বলে স্প্যানিশ মিডিয়ার খবর। গত মৌসুমে তৃতীয় হওয়ায় অ্যাতলেতিকো এবার নতুন মৌসুমকে সামনে রেখে দলের রসদ সমৃদ্ধ করছে। শিরোপার আশায় বেশ কিছু খেলোয়াড় চুক্তিবদ্ধ করেছে তারা। সেই লক্ষ্যেই ইতালির ২০২০ ইউরো জয়ী তারকাকে দলে ভেড়ানো। জাতীয় দলের হয়ে যার ৪০ ম্যাচে গোল রয়েছে ৯টি। স্প্যানিশ ক্লাবটিতে হাইপ্রোফাইল আরও যারা চুক্তি করেছেন তারা হচ্ছেন- ভিয়ারিয়াল থেকে উইঙ্গার অ্যালেঙ্ বায়েনা, ফেইনুর্দ থেকে ডেভিড হ্যানকো এবং রিয়াল বেতিস থেকে আমেরিকান মিডফিল্ডার জনি কার্ডোসো।


এই বিভাগের আরো খবর