সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে যোগ দিচ্ছেন আনা

প্রতিনিধি: / ১২৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

হলিউড অভিনেত্রী আনা দে আরমাস। সম্প্রতি তিনি টম ক্রুজের সঙ্গে প্রেমের গুঞ্জনে শিরোনামে রয়েছেন। চারদিকে তাকে নিয়ে চলে এই আলোচনা। তবে এবার নতুন খবরের শিরোনাম হলেন তিনি। আর সেটা হয়েছেন নতুন সিনেমার জন্য। অভিনেত্রী নাকি যোগ দিচ্ছেন মার্ভেলের বহুল প্রত্যাশিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবিতে। যদিও তার চরিত্র সম্পর্কে কিছুই প্রকাশ করা হয়নি এখনো তবে এটি হবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে তার প্রথম কাজ হতে যাচ্ছে। সম্প্রতি আনা দে আরমাসকে অ্যাকশনধর্মী ছবি ‘ব্যালেরিনা’-তে দেখা গেছে। সেখানে তিনি কিয়ানু রিভসের সঙ্গে অভিনয় করেছেন। দারুণ অ্যাকশন দৃশ্যে দর্শকদের মুগ্ধ করেছেন এই তারকা। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ আসলে ২০১৯ সালের এন্ডগেমের পরবর্তী অধ্যায়। এখানে দীর্ঘ বিরতির পর রবার্ট ডাউনি জুনিয়র আবার ফিরছেন মার্ভেল দুনিয়ায়। পূর্বে ঘোষিত ক্যাং ডাইনাস্টির পরিবর্তে এই ছবিটি আসছে। এতে থাকছে একঝাঁক তারকার সমাবেশ। পুরনো ও নতুন অ্যাভেঞ্জার্সরা হাজির হবেন এ ছবিতে। এমনকি ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর সদস্যরাও যোগ দিচ্ছেন। অভিনেতাদের তালিকায় রয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওর্থ, অ্যান্থনি ম্যাকি, টম হিডলস্টন, পল রাড, ফ্লোরেন্স পিউ, পেদ্রো পাস্কাল, ভেনেসা কার্বি, জোসেফ কুইনসহ আরও অনেকে। পাশাপাশি প্রাক্তন এঙ্-মেন তারকারাও ফিরছেন। ২০০০ সালের ‘এঙ্-মেন’ ছবিতে ‘মিস্টিক’ চরিত্রে অভিনয় করা রেবেকা রোমেইন জানিয়েছেন, শুটিংয়ের সময় তার মনে হয়েছিল যেন ২০-২৫ বছর আগের চরিত্রে ফিরে গেছেন। এ অভিজ্ঞতা ছিল তার জন্য খুবই অবাস্তব ও আবেগঘন। ‘ব্যালেরিনা’ ছবিতে আনা দে আরমাস অভিনয় করেছেন ইভা মাকারো চরিত্রে। যিনি বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে খুনিদের এক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের বড় মুহূর্ত। কিয়ানুর সঙ্গে আবার কাজ করাটা আমাকে নিজের যাত্রাপথের দিকে ফিরে তাকানোর সুযোগ দিয়েছে।’ অ্যাভেঞ্জার্স: ডুমসডে ২০২৬ সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


এই বিভাগের আরো খবর