সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুনেরাহ ক্ষোভ প্রকাশ করলেন

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কলিগদের কিছু ছবি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এবার ট্রল করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুনেরাহ বিনতে কামাল একটি পোস্ট করেন। পোস্টে তিনি বলেন, ‘অ্যাক্টরদের কেন দেখতে ফ্ললেস হতে হবে? মানুষ তো, এআই না।’ তার কথায়, ‘বেশ কিছু দিন ধরে দেখছি আমার কিছু কলিগদের কিছু ছবি নিয়ে তাদের কে ট্রল করা হচ্ছে। অ্যাক্টরসদের কেন দেখতে ফ্ললেস হতে হবে? এখানে সবাই মানুষ, টায়ার্ড হলে ডার্ক সার্কেল বুঝা যাবে, রোদ এ পুড়লে ট্যান হবে এটাই স্বাভাবিক।’ তিনি আরও বলেন, ‘অ্যাক্টরস দেরকে জাজ করা উচিত তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি নিয়ে, সিঙ্গারস দের কে সিংগিং ক্যাপাবিলিটি নিয়ে। আর মানুষের চেহারা জাজ করার রাইট এন্ড মাথা ব্যথা কারোরই থাকার কথা না। মানুষদের ফ্লস তাদের বিউটি। মানুষ তো, এআই না।’ প্রসঙ্গত, নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সুনেরাহ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি।


এই বিভাগের আরো খবর