সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অবশেষে কি ফ্লপ হতে যাচ্ছে দেবরকোন্ডার ‘কিংডম’?

প্রতিনিধি: / ১৭৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

তেলুগু সুপারস্টার বিজয় দেবরকোন্ডার ‘কিংডম’ সিনেমা বঙ্ অফিসে আংশিক সাফল্য সত্ত্বেও, সিনেমাটির মোট আয় এখনও বাজেটের তুলনায় কম। প্রযোজনা ও প্রচারের খরচ মিলিয়ে ‘কিংডম’ সিনেমাটির বাজেট ছিল প্রায় ১৩০ কোটি টাকা। তবে, ১০ দিনের হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ৭৯.৫২ কোটি টাকা। এর মধ্যে ভারতের মোট আয় প্রায় ৫৬.৮৫ কোটি এবং বিদেশি বাজার থেকে প্রায় ২১ কোটি টাকা। মুক্তির প্রথম দিন ভালো ব্যবসা করলেও পরের দিনগুলোতে আয় কমতে থাকায় প্রযোজকরা ভবিষ্যতে ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর ভরসা রাখছেন। বিশেষ করে বিদেশি বাজার থেকে কিছুটা ভাল রেসপন্স থাকলেও, মোট আয় এখনও বাজেটের অর্ধেকের কম। গৌতম তিন্নানুরি পরিচালিত সিনেমাটি দুই দফা মুক্তি পিছিয়ে অবশেষে ৩১ জুলাই হলে আসে। ‘কিংডম’-এ বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন ভাগ্যশ্রী বরসে, রুক্মিণী বসন্ত, কৌশিক মহাতা, সত্যদেব কানচারানা ও শ্রীরাম রেড্ডি পোলাসানে। সংগীত পরিচালনায় ছিলেন অনিরুদ্ধ।


এই বিভাগের আরো খবর