সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রজনীকান্তের ‘কুলি’র সামনে দাঁড়াতে পারছে না হৃতিকের ‘ওয়ার টু’

প্রতিনিধি: / ২১৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গত ১৪ আগস্ট একসঙ্গে মুক্তি পেয়েছিল রজনীকান্তের ‘কুলি’ এবং হৃতিক রোশনের ‘ওয়ার টু’। মুক্তির পর থেকেই দুই ছবির মধ্যে ছিল প্রেক্ষাগৃহে টানটান উত্তেজনা। তবে ১৫ দিনে লড়াইয়ে এগিয়ে আছেন দক্ষিণের হিরো রজনীকান্তই। লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘কুলি’ ছবির বাজেট ছিল প্রায় ৩৫০ কোটি রুপি। রজনীকান্ত ছাড়াও এতে অভিনয় করেছেন নাগার্জুন, শ্রুতি হাসান এবং বিশেষ উপস্থিতিতে আমির খান। স্যাকনিল্কের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবর, প্রথম দিন থেকেই ছবিটি চমক দেখিয়েছে। ১৫ দিনে ভারতীয় বঙ্ অফিসে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২৭১ কোটি রুপি। অন্যদিকে অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার টু’-এর বাজেট আরও বেশি, প্রায় ৪০০ কোটি রুপি। এ সিনেমায় হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, টাইগার শ্রফ, আশুতোষ রানার মতো তারকারা। ছবিটি প্রথম দিনেই ৫২ কোটির ব্যবসা করলেও ১৫ দিনে গিয়ে আয় দাঁড়িয়েছে ২৩১ কোটি রুপিতে। সব মিলিয়ে দুই ছবিই বঙ্ অফিসে ভালো ব্যবসা করছে, তবে হিসাবের খাতায় রজনীকান্তের কুলি আপাতত এগিয়ে হৃতিকের ওয়ার টু-এর থেকে।

 


এই বিভাগের আরো খবর