সর্বশেষ :
ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি তিন শিশুসহ নিহত ৯, আহত ৩১ হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী ট্যাংকারকে ধাওয়া দিলো ইরান ব্রাজিলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৬ কোরিয়ান গেমে আসক্ত: নবম তলা থেকে একে একে লাফিয়ে পড়লো তিন বোন গ্রিস উপকূলে নৌকা ও জাহাজের সংঘর্ষ, ১৫ অভিবাসীর মৃত্যু সৌদি আরবে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র তিন দিনের যুদ্ধ শেষে বেলুচিস্তানের নিয়ন্ত্রণ নিল পাকিস্তান সেনাবাহিনী লাগাতার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, বাড়ছে উদ্বেগ আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাদিয়া আয়মান সাদা-কালো লুকে নজর কাড়লেন

প্রতিনিধি: / ১৩২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

অভিনেত্রী সাদিয়া আয়মানের সময়টা এখন বেশ ভালোই যাচ্ছে। ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা ‘উৎসব’ এ ‘জেসমিন’ চরিত্রটি বেশ আলোচনায়; ফলে এখনও দর্শকদের ভালোবাসায় ভেসে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। তবে এখন কাজের ব্যস্ততা থেকে খানিকটা দূরেই এই অভিনেত্রী; তাই রয়েছেন অনেকটা ছুটির আমেজেই। সুযোগ পেলেই ঘুরছেন বিভিন্ন জায়গায়, সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের মাঝে। এরই মধ্যে নজর কাড়ল সাদিয়া আয়মানের এক নতুন লুক। গত বৃহস্পতিবার বিকেলে একগুচ্ছ ছবিতে নিজেকে মেলে ধরলেন। জানালেন, আজকের দিনে শুধু সাদা-কালোই বেছে নিলেন অভিনেত্রী! ছবিগুলোতে দেখা যায়, সাদিয়া একটি সাদা-কালো প্রিন্টের লম্বা গাউন পরেছেন। পোশাকটিতে একটি হাই-নেক ডিজাইন এবং স্লিভলেস কাটিং রয়েছে, যা তার লুককে আরও ফুটিয়ে তুলেছে। মেকআপ, সজ্জা- সব মিলিয়ে আকর্ষণীয় হয়ে ওঠেন অভিনেত্রী। ছবিগুলোতে বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিতে দেখা যায় তাকে। একটি ছবিতে তাকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, অন্যটিতে একটি চেয়ারে বসে আছেন। আরেকটি ছবিতে তিনি সিঁড়িতে দাঁড়িয়ে পোজ দিয়েছেন; যা ভক্তদের মাঝে সাড়া ফেলে দেয় খুব অল্প সময়েই। তানিম নূরের সিনেমা ‘উৎসব’ ছাড়াও অমিতাভ রেজা চৌধুরীর সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’য় অভিনয় করে প্রশংসিত হয়েছেন সাদিয়া আয়মান। বর্তমানে তার হাতে বেশ কিছু নতুন কাজ রয়েছে বলেও জানা গেছে। বলা যায়, বেশ অল্প সময়ে বেশ সফল হয়েছেন এই অভিনেত্রী; বিশেষ করে ‘জেসমিন’ চরিত্রটি তাকে দর্শকদের কাছে আরও বেশি প্রিয় করে তুলেছে।


এই বিভাগের আরো খবর