সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মার্ক রাফালো

প্রতিনিধি: / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হলিউড তারকা মার্ক রাফালো। ‘হাল্ক’ খ্যাত এই অভিনেতার মতে, গাজার সংকট কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং ইসরায়েলের তৈরি এক ‘মানুষের বানানো বিপর্যয়’। সঙ্গে এই বর্বরতা বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় রাফালো বলেন, ‘এটা খরা নয়, কোনো প্রাকৃতিক দুর্যোগও নয়। এটা মানুষের তৈরি এক ভয়াবহ অপরাধ, যার শিকার হচ্ছে সাধারণ মানুষ। ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে এ কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘গাজাকে অনাহারে মরতে দেবেন না। আওয়াজ তুলুন, থামবেন না; যতক্ষণ না ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি আসে। শিশু হত্যার অবসান ঘটাতে হবে, জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। এ যুদ্ধে নিহতদের মধ্যে ৮০ শতাংশই সাধারণ মানুষ-যা ভীষণ ভয়াবহ।’ ‘অ্যাভেঞ্জার্স’ সহ বহু জনপ্রিয় ছবির এই অভিনেতা সরাসরি বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা বলেন ক্ষুধার্ত মানুষদের বাঁচাতে চান, যুদ্ধ থামাতে চান- তাহলে কিছু করুন। জার্মানি কিছু করুন, ইউরোপ কিছু করুন, যুক্তরাজ্য কিছু করুন। আমরা কি শুধু বসে বসে এই হত্যাযজ্ঞ দেখব? এটা পাগলামি, এটা হৃদয়বিদারক।’ ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার ইসরায়েলের আগ্রাসানে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬২ হাজার ৭০০-রও বেশি ফিলিস্তিনি। বিধ্বস্ত হয়ে গেছে পুরো অঞ্চল, যার জেরে সেখানে এখন ভয়াবহ দুর্ভিক্ষ চলছে।

 


এই বিভাগের আরো খবর