সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শেহনাজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

বলিউড ও পাঞ্জাবি বিনোদন জগতের জনপ্রিয় মুখ শেহনাজ গিল হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। খাবারে ভয়াবহ বিষক্রিয়ার শিকার হয়ে চার দিন ধরে মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি রয়েছেন এই অভিনেত্রী ও গায়িকা। খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা করণ বীর মেহরা, যা ভক্তদের মনে বাড়িয়ে দিয়েছে শঙ্কা ও উৎকণ্ঠা। ভারতীয় এক গণমাধ্যমের এক সাক্ষাৎকারে করণ জানান, শেহনাজ এখনো পুরোপুরি সুস্থ নন। তিনি হাসপাতালে গিয়ে শেহনাজের সঙ্গে দেখা করেন। করণ বলেন, ‘ওর শরীরটা মোটেও ভালো ছিল না। আমরা কয়েকজন বন্ধু একসঙ্গে সময় কাটাচ্ছিলাম, শেহনাজও সেখানে ছিল। আর তার পরদিন সে হাসপাতালে ভর্তি হয়।’ করণ আরও জানান যে, চিকিৎসকরা খাবারে বিষক্রিয়াকে গুরুতর ভেবে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তার কথায়, ‘যখন আমি শেহনাজকে দেখতে গেলাম, সে ভালো বোধ করছিল না। তবে আমি নিশ্চিত যে, পর্যাপ্ত বিশ্রাম আর ওষুধে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’ করণ তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেহনাজের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং ভক্তদের কাছে শেহনাজের জন্য প্রার্থনা করতে অনুরোধ করেন। ভিডিওতে দেখা যায়, শেহনাজ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এবং তার হাতে স্যালাইন চলছে। পাঞ্জাবি বিনোদন জগৎ থেকে উঠে আসা শেহনাজ গিল ‘বিগ বস ১৩’ অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। সেখানে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার সম্পর্ক নিয়েও বেশ আলোচনা হয়। এদিকে, করণ বীর মেহরা তার বলিউড অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। তিনি পরিচালক ওমুং কুমারের পরবর্তী ছবিতে অভিনেতা হর্ষবর্ধন রানে এবং সাদিয়া খাতিবের সঙ্গে অভিনয় করবেন। করণ গত জানুয়ারি মাসে ‘বিগ বস ১৮’-এর বিজয়ী হয়েছিলেন।


এই বিভাগের আরো খবর