সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাগরপাড়ের নজরকাড়া ছবিতে মুগ্ধতা ছড়ালেন টয়া

প্রতিনিধি: / ৯৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। কাজের ফাঁকে ঘুরে বেড়াতেই পছন্দ করেন এই অভিনেত্রী। বর্তমানে ঘুরছেন শ্রীলঙ্কায়; তাই ভ্রমণের কিছু মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নিলেন। সম্প্রতি শ্রীলঙ্কার আহাঙ্গামা সমুদ্রসৈকত থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন টয়া; যা ইতোমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। দেখা যায়, সৈকতের পাড় ধরে হাঁটছেন টয়া। কখনো নানা ভঙ্গিতে পোজ দিচ্ছেন, দোলনায় চড়ছেন। এদিন টয়ার পরনে ছিলো মিন্ট গ্রিন রঙের স্ট্র্যাপড টপ ও সাদা লং স্কার্ট। ছবিগুলোর ক্যাপশনে টয়া লিখেছেন, ‘সমুদ্রের ধারে খালি পায়ে হাঁটা মানে নিজের আত্মার সঙ্গেই হাঁটা।’ টয়ার এই পোস্ট দেখে অনেক ভক্তই শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রীকে; প্রকাশ করেছেন মুগ্ধতা। অভিনয়ে আপাতত বিরতি থাকলেও ওটিটিসহ কয়েকটি নতুন প্রকল্প নিয়ে নির্মাতাদের সঙ্গে কথা বলছেন টয়া। তার ভ্রমণ আর অবসরযাপন মিলিয়ে এখন সময়টা একান্ত নিজের মতো করেই উপভোগ করছেন এই অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর