সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ওয়ারফেজ অস্ট্রেলিয়ার সফর শেষে কানাডায় যাচ্ছে

প্রতিনিধি: / ১৩৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বাংলাদেশের রক সংগীতের এক অবিচ্ছেদ্য নাম ওয়ারফেজ। চার দশক আগে যাত্রা শুরু করা এই ব্যান্ড দলটি এখন কোটি শ্রোতার আবেগ-অনুভূতির জায়গা। মঞ্চে যখন ‘অবাক ভালোবাসা’, ‘জীবনধারা’ কিংবা ‘পূর্ণতা’- যখন বেজে ওঠে, তখন সহস্র কণ্ঠ একসঙ্গে গেয়ে ওঠে। এবার এমনই উন্মাদনা পৌঁছে যাচ্ছে কানাডায়। ২০২৪ সালে গানের ৪০ বছর উদযাপন করেছে ওয়ারফেজ। সেই উপলক্ষে দেশে-বিদেশে বছরব্যাপী কনসার্ট সফরের ঘোষণা দেয় তারা। এরই অংশ হিসেবে অস্ট্রেলিয়ার সফর শেষে এবার তারা যাচ্ছে কানাডায়। এবারের টুরের শিরোনাম ‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’। এ সফরের আয়োজন করছে এমএনসি এন্টারটেইনমেন্ট। তাদের কথায়, ‘এটি শুধু কনসার্ট নয়, এটি চার দশকের রক ঐতিহ্যের উদযাপন।’ জানা গেছে, ‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’ এই সফরের শুরুটা হবে ৬ সেপ্টেম্বর, অন্টারিওর লন্ডন শহরে। এরপর একে একে ওয়ারফেজ পৌঁছাবে ভ্যাঙ্কুভার (৭ সেপ্টেম্বর), এডমন্টন (১২ সেপ্টেম্বর), হ্যালিফ্যাঙ্ (১৪ সেপ্টেম্বর), সেন্ট জনস (১৯ সেপ্টেম্বর), রেজিনা (২০ সেপ্টেম্বর), সাসকাচুয়ান (২১ সেপ্টেম্বর), টরন্টো (২৬ সেপ্টেম্বর), অটোয়া (২৭ সেপ্টেম্বর) এবং আগামী ৩ অক্টোবর উইনিপেগ কনসার্টের মধ্য দিয়ে ওয়ারফেজের সফর শেষ হবে।


এই বিভাগের আরো খবর