সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘অ্যানিম্যাল ২’ নিয়ে যা বললেন ববি দেওল

প্রতিনিধি: / ১৮১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

রণবীর কাপুর ও ববি দেওল অভিনীত ২০২৩ সালের ব্লকবাস্টার বলিউড ছবি ‘অ্যানিম্যাল’ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। বঙ্ অফিসেও ছবিটি ৫০০ কোটির ঘর পার করে নেয়। যদিও ছবিতে ববি দেওলের উপস্থিতি ছিল মাত্র ১০ মিনিট, সেখানে ‘আবরার’ চরিত্রে তার অনবদ্য অভিনয় দাগ কাটে দর্শকের মনে। তবে এবার দর্শকের প্রতীক্ষা ‘অ্যানিম্যাল’-এর সিক্যুেয়ল নিয়ে। ঠিক কবে মুক্তি পাবে ‘অ্যানিম্যাল ২’-এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি ববি দেওলকেও করা হয় এই প্রশ্ন। আর তার জবাব ছিল, ‘আমি জানি না।’ ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যায়। ববি দেওলকে তার ছেলে আর্যমান দেওলের সঙ্গে মুম্বাইয়ের একটি সিনেমা হলে দেখা যায়। এ সময় তিনি পাপারাজ্জিদের জন্যও পোজ দেন। তখন এক সাংবাদিকের প্রশ্নের এই জবাব দেন অভিনেতা। এখন প্রশ্ন হল, ববির কাছে কি সত্যিই অ্যানিম্যালের সিক্যুেয়ল নিয়ে কোনো তথ্য নেই? নাকি তারা সেটা লুকিয়ে রাখতে চান? এর আগে প্রযোজক ভূষণ কুমার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী ছবি স্পিরিটের (যেখানে প্রভাস প্রধান চরিত্রে রয়েছেন) পরে অ্যানিম্যাল পার্কের শুটিং শুরু হবে। অর্থাৎ ছবির জন্য এখনও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। রণবীর কাপুর ও রাশমিকা মান্দানার ‘অ্যানিম্যাল’ ভারতে আয় করে ৫০০ কোটিরুপি। এমনকী দর্শক, সমালোচক, তারকাদের থেকেও প্রশংসিত হয় সিনেমাটি। এই সিনেমাতে ববি নেতিবাচক আবরারের চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি শুনতে ও কথা বলতে পারেন না। এই চরিত্রের জন্য সাইন ল্যাঙ্গুয়েজও শিখেছিলেন অভিনেতা।

 


এই বিভাগের আরো খবর