সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দর্শক সাইয়ারা দেখে কেঁদে অজ্ঞান হচ্ছে!

প্রতিনিধি: / ১২৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

প্রেম, সংগীত আর তারুণ্যের সংমিশ্রণে তৈরি দক্ষিণ এশিয়ায় আলোচনার শীর্ষে বলিউড সিনেমা সাইয়ারা। একাধিক ভিডিওতে দেখা গেছে, সিনেমাটি দেখে কেঁদে ভাসাচ্ছে হলের দর্শকরা। এমনকী, অনেককে অজ্ঞান হয়ে যেতেও দেখা যাচ্ছে। জানেন কি, আহান পান্ডে এবং অনীত পাড্ডা অভিনীত এই সিনেমাটি নির্মাণে যত ব্যয় হয়েছে, সাতদিনে তার চারগুণ আয় করেছে সিনেমাটি! সাইয়ারা প্রেক্ষাগৃহে এখনও বেশ ভালোই ব্যবসা করছে । সূত্রের খবর, সাইয়ারা ছবিটি এখনও পর্যন্ত ১৭০ কোটি রুপির বেশি আয় করেছে। সাইয়ারা প্রথম দিনে ২১.৫ কোটি দিয়ে খাতা খোলে। সাইয়ারা দ্বিতীয় দিনে ২৬ কোটি টাকা আয় করে, আর তৃতীয় দিনে ছবির আয় হয় ৩৫.৭৫ কোটি। অর্থাৎ, প্রথম তিন দিনে ছবির সংগ্রহ ৮৩ কোটির আশেপাশে। এরপর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিনে সাইয়ারা-র আয় ছিল যথাক্রমে ২৪ কোটি, ২৫ কোটি, ২১.৫ কোটি। গত শুক্রবারে অর্থাৎ সপ্তম দিনে সাইয়ারা-র সংগ্রহ ১৮.৭৫ কোটি। যেহেতু নতুন কোনো ছবির মুক্তি নেই, তাই আশা রাখা যাচ্ছে যে চলতি সপ্তাহেও সাইয়ারার আয় হবে ঝড়ের বেগে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ছবিটির মোট সংগ্রহ এখন দাঁড়িয়েছে ১৭২.৫০ কোটি রুপি; যা সিনেমার নির্মাণ ব্যয়ের চার গুণেরও বেশি।


এই বিভাগের আরো খবর