সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বলিউডের শুটিং সেটে বেহাল দশা স্যানিটেশন ব্যবস্থার!

প্রতিনিধি: / ১১৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ভারতে টয়লেট নেই কিংবা শৌচাগারের সংকট অজানা নয়। এখন শোনা যাচ্ছে, শৌচাগারের অব্যবস্থাপনা নিয়ে ভুগতে হচ্ছে ভারতীয় তারকাদেরও। অভিযোগ, শৌচাগারের মতো মৌলিক প্রয়োজনের ক্ষেত্রে ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। বলিউডের চাকচিক্যের মাঝে এমন রুক্ষ বাস্তবতা তুলে আনলেন অভিনেত্রী নুসরাত ভরুচা। অভিনেত্রীর অভিযোগ মতে, পরিস্কার-পরিচ্ছন্ন শৌচাগার একজন নারীর প্রয়োজনীয়তার শীর্ষে থাকা উচিত। অথচ বলিউড ইন্ডাস্ট্রি এখনও এই মৌলিক ব্যবস্থার দিকেও নজর দেয় না। বলেন, ‘আমাদের ভ্যানিটি ভ্যানের বাথরুম এতটাই অপরিচ্ছন্ন থাকে যে বাধ্য হয়ে একদিন নায়কের বাথরুমের দরজায় ধাক্কা দিতে হয়েছিল!’ নুসরাত জানান, শুধু শহরের নয়, আউটডোর শুটিংয়েও বহু অভিনেত্রীকে লজ্জাজনক অবস্থার মধ্যে পড়তে হয়। শুটিংয়ের সময় নায়িকারা বাধ্য হয়ে ঝোপঝাড়ের পেছনেও শৌচকর্ম করতেন! শুধু শৌচাগারের বিষয়েই নয়, পুরুষ এবং নারীর মধ্যে কাজের পরবর্তী সুযোগ, পারিশ্রমিক বৃদ্ধি কিংবা স্টারডম-সব ক্ষেত্রেই থেকে যাচ্ছে স্পষ্ট বৈষম্য। নায়কের একটি হিট ছবি মানেই তার পারিশ্রমিক দ্বিগুণ, স্ট্যাটাস আরও উঁচুতে। কিন্তু নায়িকার ক্ষেত্রে-একাধিক হিটের পরেও তাকে অপেক্ষা করতে হয়, প্রমাণ করতে হয় বারবার-ক্ষোভ নুসরাতের।


এই বিভাগের আরো খবর