সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘ভালোবাসার মরসুম’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন খায়রুল বাসার

প্রতিনিধি: / ১১৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

কলকাতার সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। ‘ভালোবাসার মরসুম’ শিরোনামের এ সিনেমাটিতে তার সঙ্গে ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমান যোশির পাশাপাশি থাকার কথা ছিল অভিনেতা খায়রুল বাসারের। কিন্তু হঠাৎ করেই এই অভিনেতা জানালেন তিনি ছবিটিতে থাকছেন না। এক ফেসবুক স্ট্যাটাসে খায়রুল বাসার লিখেন, ‘ভালোবাসার মরসুম’ সিনেমায় সম্পৃক্ত হবার কথাবার্তা আগাচ্ছিলো। খুব শীঘ্রই চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলাম, যদি শিডিউল জটিলতার সমাধান করতে পারতাম। সংগত কারণে আমি এই সিনেমায় থাকতে পারছি না। ধন্যবাদ। এদিকে ‘ভালোবাসার মরসুম’ সিনেমাটির জন্য অভিনেতা চুক্তিবদ্ধ হননি জানালেও পরিচালক বলছেন, ছবিটির জন্য বাসার চুক্তিবদ্ধ হয়েছেন এবং তার পারিশ্রমিকের এক চতুর্থাংশ অভিনেতাকে দেওয়া হয়েছে। ‘ভালবাসার মরসুম’ সিনেমাটিতে তানজিন তিশা-শারমান যোশি ছাড়া আরো রয়েছেন সুস্মিতা চ্যাটার্জি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ে সিনেমাটির শুটিং শুরু হবে। চলবে টানা ২৩ দিন। এরপর অক্টোবরে হবে মুর্শিদাবাদে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি পাবে সিনেমাটি।


এই বিভাগের আরো খবর