সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৭ কোটি রুপির পারিশ্রমিক হাঁকালেন জাহ্নবী কাপুর

প্রতিনিধি: / ১২৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুর। রুপালি জগতে পা রাখার অর্ধ যুগ পার করেছেন ২৮ বছরের এই অভিনেত্রী। এরই মধ্যে বেশ কটি ব্যবসাসফল ও আলোচিত সিনেমা উপহার দিয়েছেন। হিন্দি সিনেমার সীমানা পেরিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নজর কেড়েছেন এই তারকা সন্তান। জাহ্নবী কাপুর এখন মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। কিন্তু ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে তার পারিশ্রমিকের গ্রাফ। নির্মাতারাও বিনাবাক্যে তাকে মোটা অঙ্কের পারিশ্রমিক দিচ্ছেন। তার পারিশ্রমিকের গ্রাফের রেখা আরো এক ধাপ উর্ধ্বমুখী করলেন জাহ্নবী কাপুর। সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, জাহ্নবী কাপুরের পারিশ্রমিকের গ্রাফ দারুণভাবে উর্ধ্বমুখী হয়েছে, বিশেষ করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ‘দেবারা’ সিনেমার জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন, যা সেই সময়ে তার সর্বোচ্চ পারিশ্রমিক ছিল। তেলেগু ভাষার ‘পেদ্দি’ সিনেমায় অভিনয় করছেন জাহ্নবী। এ সিনেমার জন্য পারিশ্রমিক আরো এক কোটি রুপি বাড়িয়েছেন। অর্থাৎ সিনেমাটির জন্য জাহ্নবী নিয়েছেন ৬ কোটি রুপি। এখন গুঞ্জন উড়ছে, আল্লু অর্জুন অভিনীত, অ্যাটলি কুমার পরিচালিত বড় বাজেটের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী কাপুর। আর এ সিনেমার জন্য ৭ কোটি রুপি দাবি করেছেন এই অভিনেত্রী। নির্মাতারা তাকে চুক্তিবদ্ধ করাতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তারা পারিশ্রমিক কিছুটা কমানোর আলোচনা করছেন বলে জানা গেছে। তবে জাহ্নবী কাপুর ৭ কোটি রুপির কম নিতে রাজি নন বলে জানা গেছে। জাহ্নবী কাপুরের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে ভালোভাবে দেখছেন না চলচ্চিত্র বিশ্লেষকরা। তারা অনেকটা ভ্রু কুঁচকে যাচ্ছেন। কারণ দক্ষিণী সিনেমা থেকে বেশি পারিশ্রমিক নিলেও, বলিউডে তুলনামূলক কম পারিশ্রমিক পাচ্ছেন। এতে করে জাহ্নবীর ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে, দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে তার নতুন করে ভাবা উচিত বলে মনে করেন তারা। গত বছর ‘দেবারা’ সিনেমার মাধ্যমে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন জাহ্নবী। এতে তার নায়ক হিসেবে ছিলেন জুনিয়র এনটিআর। সিনেমাটিতে জাহ্নবীর উপস্থিতি যেমন নজরকাড়া, তেমনি অভিনয়ের প্রশংসাও কুড়ান, বঙ্ অফিসেও সিনেমাটি সাড়া ফেলে। তেলেগু ভাষার ‘পেদ্দি’ সিনেমায় অভিনয় করছেন জাহ্নবী কাপুর। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটি তার দ্বিতীয় মিশন। এতে রাম চরণের বিপরীতে অভিনয় করছেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করছেন বুচি বাবু সানা। ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে ২০১৮ সালে বলিউডে পা রাখেন জাহ্নবী কাপুর। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাঙ্নো: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’, ‘মিলি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দেবারা’। বর্তমানে জাহ্নবীর হাতে চারটি সিনেমার কাজ রয়েছে।


এই বিভাগের আরো খবর