সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শৈশবের তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন জনি লিভারের কন্যা

প্রতিনিধি: / ১২০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় কমেডিয়ান জন প্রকাশ রাও জানুমালা। সিনেমাপ্রেমীরা যাকে জনি লিভার নামেই চেনেন। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের বাবা জনি। মেয়ের নাম জেমি লিভার ও ছেলের নাম জেসি লিভার। বাবার পথ অনুসরণ করে অভিনয়ে নাম লেখিয়েছেন জেমি লিভার। বেশ কটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কয়েক দিন আগে জুম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে শৈশবের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন জেমি। জেমি লিভার বলেন, “পুরুষেরা খুব সাধারণভাবে এমন সব কাজ করেন, যা নারীদের মনে গভীর ক্ষত তৈরি করে। শৈশবে স্কুলের বাসে যাতায়াত করতাম। সেই বাসের কনডাক্টর বাচ্চাদের সঙ্গে আপত্তিকর আচরণ করতেন। খারাপভাবে স্পর্শ করতেন। আমার সঙ্গেও প্রায় এমনটা ঘটতে চলেছিল।” নিজের সঙ্গে ঘটা ঘটনার বিষয়ে জেমি বলেন, “শিশুরা তো বুঝতেই পারে না, তাদের সঙ্গে ঠিক কী ঘটছে। আমি বুঝেই উঠতে পারিনি তখন আমার সঙ্গে ঠিক কী ঘটেছিল। ওই ব্যক্তি কেন এভাবে আমাকে আঁকড়ে ধরেছিল। কেন নিজের দিকে টেনে নিয়েছিল। তখন তো বুঝতেই পারিনি।” এই ঘটনাগুলো জেমির কাছে দুঃস্বপ্নের মতো। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “এই ঘটনাগুলো দুঃস্বপ্নের মতো। পরে বুঝতে পারি, সেই স্পর্শগুলোর কী অর্থ। স্কুল বাস তো শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ হওয়ার কথা। নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব স্কুল বাসের।” বাবার মতো মেয়ে জেমিও দারুণ মেধাবী। ৩৬ বছর বয়সী জেমি লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। যখন পেশা বেছে নেওয়ার সময় আসে, তখন মোটা বেতনে কোনো করপোরেট প্রতিষ্ঠানে চাকরি খোঁজেননি। বরং বাবার মতো কৌতুককেই নিজের পরিচয় আর পেশা হিসেবে গ্রহণ করেন। তারকাসন্তান হিসেবে সুবিধা নেননি জেমি। বরং নিজস্বতা দিয়ে ভক্তদের মন জয় করেছেন। গায়ের রং শ্যামবর্ণের হলেও নিজের মাধুর্য দিয়ে দর্শকের মন জয় করেছেন। ২০১৫ সালে ‘কিস কিস কো পেয়ার কারু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে জেমির। এরপর ‘হাউজফুল ফোর’, ‘ভূত পুলিশ’, ‘ইয়াত্রি’ সিনেমায় অভিনয় করেন জেমি।


এই বিভাগের আরো খবর