সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় শোক জ্ঞাপন করলেন পাকিস্তানী অভিনেত্রী

প্রতিনিধি: / ১২৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলো গোটা বাংলাদেশ। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন। মর্মান্তিক এই ঘটনা সারাদেশে শোকের মাতম সৃষ্টি করেছে। এবার দেশের গণ্ডি পেরিয়ে এ শোকের ছায়া নাড়া দিয়েছে পাকিস্তানি অভিনেত্রীদের মনেও। জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি তার ইস্টাগ্রাম স্টোরিতে এক শোক বার্তা লিখেছেন বাংলাদেশের বিমান দুর্ঘটনা নিয়ে। বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে ইয়ুমনা লিখেছেন, ‘এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জনদের হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও প্রার্থনা।’ পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজির ও লাল সবুজের পতাকা। প্রসঙ্গত, গত সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।


এই বিভাগের আরো খবর