Dhaka ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় নেভির অভিযানে একনলা বন্দুক ও দেশীয় অস্ত্র উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৭:১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ২১৪ Time View
নজরুল ইসলাম, কুতুবদিয়া প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও ২টি দেশীয় ছোরা উদ্ধার করেছে নৌবাহিনী।
জানা যায়, গতকাল রাতে কুতুবদিয়া কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কৌশিক আহমদ এর নেতৃত্বে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ইফাত কিল্লা এলাকায়  একদল ডাকাত সমুদ্রে ডাকাতির উদ্দেশ্যে বোটযোগে যাত্রা করতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে। এসময়  ডাকাত দল নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উত্তর ধুরুং ৫নং ওয়ার্ডের জুম্মার পাড়া এলাকায় একটি লবণের মাঠ থেকে ০১ টি একনলা বন্দুক ও ০২ টি দেশীয় ছোরা উদ্ধার করে বলে জানায়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, নৌবাহিনী ও স্থানীয় প্রশাসনের এই সমন্বিত উদ্যোগ এলাকায় নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।
Tag :
About Author Information

জনপ্রিয়

 ৮ শিক্ষকেই চলছে পাইকগাছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ; ঝুঁকিতে পুরো প্রজন্ম

কুতুবদিয়ায় নেভির অভিযানে একনলা বন্দুক ও দেশীয় অস্ত্র উদ্ধার

Update Time : ০৭:১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫