Dhaka ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ১০ আরোহীর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১০:০০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৭৬ Time View

বিদেশ : ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মাউন্ট বুলুসারাউং এলাকায় বিধ্বস্ত হওয়া নিখোঁজ বিমানের সব আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সাত দিন পর গতকাল শুক্রবার শেষ এবং দশম মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস) মাকাসার কার্যালয়ের কর্মকর্তা আন্ডি সুলতান ডেটিক নিউজকে জানান, গতকাল শুক্রবার সকালে শেষ মরদেহটি উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারার বরাতে জানা গেছে, এখন পর্যন্ত মাত্র দু’জন নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন কেবিন ক্রু সদস্য ফ্লোরেন্সিয়া লোলিতা এবং সামুদ্রিক বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তা দেদেন মৌলানা। ওই মন্ত্রণালয়ের জন্যই বিমানটি নজরদারি মিশনে নিয়োজিত ছিল। ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট পরিচালিত এটিআর ৪২-৫০০ মডেলের বিমানটি গত শনিবার জাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারের উদ্দেশে যাত্রাকালে মারোস জেলায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত রোববার বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। বিমানটিতে সাতজন ক্রু সদস্য ও তিনজন যাত্রীসহ মোট ১০ জন আরোহী ছিলেন। যৌথ অনুসন্ধান ও উদ্ধার দল দুর্ঘটনাস্থল থেকে বিমানের ব্ল্যাক বঙ্ও উদ্ধার করেছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ১০ আরোহীর মরদেহ উদ্ধার

Update Time : ১০:০০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬