সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাকেশ রোশান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

হাসপাতালে ভর্তি বলিউডের বরেণ্য পরিচালক রাকেশ রোশান। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা হৃতিক রোশানের বাবা রাকেশ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হঠাৎ অস্বস্তিবোধ করেন রাকেশ রোশান। তড়িঘড়ি করে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা দেখে চিকিৎসকরা আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেন। তবে এখন আগের চেয়ে ভালো আছেন রাকেশ। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। এ বিষয়ে রাকেশ রোশানের কন্যা সুনয়না রোশান বলেন, ‘বাবার অ্যানজিওওপ্লাস্টি করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন, চিন্তার কিছু নেই বলে আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা। তবে বেশ কিছুদিন বাবাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।’ বর্তমানে রাকেশ রোশানের পাশে রয়েছেন তার পরিবার। স্ত্রী পিঙ্কি রোশান, কন্যা সুনয়না রোশান, পুত্র হৃতিক রোশান ও তার প্রেমিকা সাবা আজাদ এখন হাসপাতালে অবস্থান করছেন।


এই বিভাগের আরো খবর