সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তনুশ্রী দত্ত যে কারণে রুপালি পর্দা থেকে মিলিয়ে গিয়েছিলেন

প্রতিনিধি: / ১২৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বলিউডের ঝলমলে দুনিয়ায় অনেকেই আসেন, কেউ রয়ে যান চিরকাল, আবার কেউবা হারিয়ে যান হঠাৎ করেই। তেমনই এক নাম তনুশ্রী দত্ত। ইমরান হাশমির সঙ্গে ‘আশিক বানায়া আপনে’ ছবিতে তনুশ্রী তার রূপ-গ্ল্যামার আর সাহসী অভিনয়ে ঝড় তুলেছিলেন গোটা ভারতীয় সিনে-ইন্ডাস্ট্রিতে। ২০০৫ সালে বলিউডে প্রবেশ করেই আলোচনায় উঠে আসা এই অভিনেত্রী যেন হঠাৎ মিলিয়ে গেলেন রুপালি পর্দা থেকে। কী হয়েছিল সেই সময়? কেন হারিয়ে গেলেন এই রূপসী নায়িকা? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছিলেন ২০০৯ সালের ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ের সময় নাকি তাকে বাজেভাবে ছুঁয়ে দেখেন নানা পাটেকর। কার্যত এর পর থেকেই বলিউডে শুরু হয় মি টু’র ঝড়। একের পর এক নায়িকা, বলিউড প্রযোজক পরিচালকের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। তবে নানা পাটেকরের ক্ষেত্রে ব্যাপারটা খানিক অন্যরকম হয়ে দাঁড়ায়। আরও জানা যায়, সেসময় প্রত্যক্ষদর্শীদের বয়ান ও উপযুক্ত প্রমাণের বিরুদ্ধে এই মামলায় ক্লিনচিট দেওয়া হয় নানা পাটেকরকে। কিন্তু হারিয়ে যান তনুশ্রী। তনুশ্রী বাঙালি হলেও জামশেদপুরে জন্ম তার। তবে বাংলার সঙ্গে তার ছিল গভীর যোগ। বলিউড থেকে কাজ হারিয়ে যাওয়ার পর বিদেশে চলে যান তনুশ্রী। ২০২০ সালে দেশে ফিরে আসেন তনুশ্রী। এরপর প্রকাশ্যেই তিনি জানান, বলিউডের ওই বড় ব্যক্তিদের বিরুদ্ধে মুখ খোলার কারণে তিনি আজ কর্মহীন। নিজের সোশ্যাল হ্যান্ডেলের এক পোষ্টে তিনি লেখেন, ‘আমি আমার ক্যারিয়ার পুনরুদ্ধারের চেষ্টা করছি। মানুষ আমার সঙ্গে কাজও করতে চাইছে। ছবির অফারও পাচ্ছি। কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যাচ্ছে।’


এই বিভাগের আরো খবর