সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টিমের অনুশীলন বাতিল, নাঈম একাই নেমে পড়লেন মাঠে

প্রতিনিধি: / ৯৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। গত বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্সের সুবাদে টাইগাররা ৮ উইকেটের বড় জয় পায়। যা লঙ্কানদের বিপক্ষে প্রথমবার লিটন-তাসকিনদের সিরিজ জয়ের কীর্তি। ওয়ানডে এবং টেস্টে বাজেভাবে হারের পর টি-টোয়েন্টিতে সান্ত্বনার জয় নিয়ে গত বৃহস্পতিবার সকালে দেশে ফিরে আসেন ক্রিকেটাররা। দলের সঙ্গে কোচিং স্টাফসহ ক্রিকেটাররাও দেশে ফেরেন। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলে এলেও অবশ্য বিশ্রামের সুযোগ থাকছে না তানজিদ-ইমনদের। আগামীকাল রোববার থেকে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যে সিরিজের আগে গতকাল শুক্রবার অনুশীলন করার কথা ছিল দলের। জানা গেছে অনুশীলন বাতিল হয়েছে। তবে মিরপুরের একাডেমি মাঠে দুপুর নাগাদই দেখা গেল নাঈম শেখকে। কয়েকজন থ্রোয়ার নিয়ে মিরপুরে ব্যাটিং করতে দেখা গেছে নাঈমকে। এ সময় তাকে বেশ কিছু বড় শর্ট খেলতে দেখা গেছে। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন নাঈম। সেখানে নিজের ব্যাটিং পজিশনে নয় ৪ নম্বরে খেলেছেন তিনি। ২৯ বলে করেন ৩২ রান। পরের দুই ম্যাচে অবশ্য একাদশে দেখা যায়নি আর নাঈমকে। আসন্ন পাকিস্তানের বিপক্ষেও দলে রয়েছেন নাঈম। ম্যাচগুলো মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। এর আগে বাংলাদেশ দল মে মাসে পাকিস্তানে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। যেখানে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয় লিটন-শান্ত-মিরাজরা।


এই বিভাগের আরো খবর