সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বরেণ্য অভিনেতা ধীরাজ কুমার মারা গেছেন

প্রতিনিধি: / ১২৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

বরেণ্য অভিনেতা-প্রযোজক ধীরাজ কুমার মারা গেছেন। মঙ্গলবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত শনিবার শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার সমস্যা নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরবর্তীতে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয় এই অভিনেতাকে। সেখানে মারা যান এই অভিনেতা। রাজেশ খান্না এবং সুভাষ ঘাইয়ের সঙ্গে ক্যারিয়ার শুরু করেন ধীরাজ কুমার। ১৯৬৫ সালে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। বহু বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরাজ নিজের জায়গা তৈরি করেন। ১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ২১টি পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেন। এরপর টেলিভিশন প্রযোজনার কাজ শুরু করেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ক্রিয়েটিভ আই। পাঞ্জাবি ছাড়াও বলিউডের বেশ কিছু জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন ধীরাজ কুমার। এ তালিকায় রয়েছে-‘রতন কা রাজা’, ‘হীরা পান্না’, ‘রোটি কাপড়া অর মাকান’, ‘সরগম’, ‘ক্রান্তি’ প্রভৃতি।


এই বিভাগের আরো খবর